বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাসান মামুনেবহিষ্কারাদেশর  প্রত্যালাচিপা- নাসিরনগরে রতনপুর থেকে ভাগি পর্যন্ত সড়ক সংস্কার, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী। টিকিট কালোবাজারি ও অবৈধ বসবাস বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ, চট্টগ্রামে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের বিশেষ ফরিদগঞ্জে প্রবীণ দলিল লেখক আলী হোসেনের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল নিজস্ব প্র নাসিরনগরে রতনপুর থেকে ভাগি পর্যন্ত সড়ক সংস্কার, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী। প্রতিবেদন: টিকিট কালোবাজারি ও অবৈধ বসবাস বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ, চট্টগ্রামে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের ভালুকায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক সাইফু স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়কের মৃত্যুবার্ষিকী পালিত মোঃ

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক বিজিবির

অভিযানে উদ্ধার ইয়াবার বাজারমূল্য ৪ কোটি ২০ লাখ টাকা ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের উখিয়ায় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের সময় দুই রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ২০ লাখ টাকা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীন পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী মিজানের ঘের এলাকায় এ অভিযান চালায়। আটক ব্যক্তিরা হলেন, উখিয়ার বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি এলাকার মো. মোক্তার হোসেনের ছেলে মো. জোবায়ের (২০) এবং কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ই এলাকার মো. ওলি হোসেনের ছেলে রহিম মোল্লা (২৮)। বিজিবি সূত্র জানায়, নিয়মিত টহলের সময় মিয়ানমার দিক থেকে দুই ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ হয় টহল দলের। এ সময় তাদের চ্যালেঞ্জ করা হলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করেন। তাদের বহন করা তিনটি পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪ কার্টনে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা