রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
শাহজাদপুরে জাতীয় যুব দিবস পালিত বরগুনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ গণভোটের ৭০ শতাংশ মানুষের রায় অগ্রাহ্য করা হয়েছে কালীগঞ্জের পথসভায় জামায়াত আমির ভিক্ষুক জুলেখা হত্যা: আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন পিকআপে অভিনব কৌশলে গাঁজা পাচার, কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ গাড়ি। দশজন মাদকসেবী ধরার চেয়ে একজন গডফাদার ধরা জরুরি: গলাচিপায় মাদকের বিস্তার রোধে বিশেষজ্ঞদের উদ্বেগ বাংলাদেশের ৩৩ জেলা ঘুরে ইতিহাস-ঐতিহ্য তুলে ধরছেন চুয়াডাঙ্গার কনটেন্ট ক্রিয়েটর আরিফ হাসান সিলেটে ৪০ বোতল ফেয়ারডিলসহ এক যুবক গ্রেফতার মিরপুরের দিয়াবাড়িতে ফল ব্যবসায়ীদের নিরাপত্তা কোথায়? মারধর, সংবাদ সম্মেলনে হামলা ও লুটপাটের অভিযোগ ঝিনাইদহে ১১ দলীয় জোটের লং মার্চ ঘিরে জামায়াতের সংবাদ সম্মেলন

নওগাঁর মান্দায় টাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ মাদক কারবারি আটক

এম এ মজিদ নওগাঁঃ নওগাঁর মান্দা উপজেলায় পুলিশের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার এসআই সুজনের নেতৃত্বে একটি দল উপজেলার কালিকাপুর ইউনিয়নের হালিবাড়ি (মোজার মোড়) গ্রামে অভিযান চালায়। এসময় মো. আনারুল ইসলাম (৪০) এর লিচু বাগানের মধ্যে কয়েকজন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট সেবন ও বিক্রি করছিল বলে জানা যায়। অভিযান চালিয়ে পুলিশ পাঁচজনকে আটক করে। আটককৃতরা হলেন— পলাশ উদ্দিন (২৫), রইচ উদ্দিন (২২), এমদাদুল হক মিঠুন (৪৫),আবুল কালাম আজাদ (৩৫) ও জনি ইসলাম (৩৫)। এসময় তাদের কাছ থেকে একটি সিগারেটের প্যাকেটের ভেতরে ১৩ পিস টাপেন্টাডল ট্যাবলেট (ওজন প্রায় ৫.২০ গ্রাম), মাদক সেবনের কাজে ব্যবহৃত একটি ছোট কাঠের টুকরা, ৪টি কাগজের তৈরি পাইপ ও ৫টি গ্যাস লাইটার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় ৩ হাজার ৯০০ টাকা। পরে আটককৃতদের মান্দা থানায় নিয়ে আসা হয় এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা