শনিবার, ০২ মে ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রমিকের রক্তেই গণতন্ত্র সমুন্নত থাকবে: নাটোরে হুইপ দুলু সাতক্ষীরা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দুর্গাপুরে দিনে-দুপুরে ভ্যান ছিনতাইচেষ্টা: এলাকাবাসীর হাতে আটক ১, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ ফ্রান্স প্রবাসী আবেদ হোসাইনকে বাহুবল যুব সমাজের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব–এর সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ১–৭ মে অনুষ্ঠিতব্য ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৬–এর কর্মসূচির উদ্বোধন করা হয়। শ্রমিক-মালিক ঐক্যেই সমৃদ্ধির পথ—মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শ্রদ্ধা ও সংহতির আহ্বান টঙ্গীতে অভিযানে ধরাছোঁয়ার বাইরে অভিযোগভুক্ত নারী মাদক ব্যবসায়ী আটক, উদ্বেগে এলাকাবাসী শৈলকুপায় আলোচিত ঘটনা: মেয়ের জন্য ঠিক করা পাত্রের সঙ্গে পালিয়েছেন মা

নাটোরের নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস ২০২৫ পালিত

মোঃ রাসেল ব্যুরো প্রধান নাটোর :
নাটোরের নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস ২০২৫ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল এমরান খাঁন। এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর একই চত্বরে দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা সমাজ ও বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি রোধে সকলের অংশগ্রহণ ও সচেতনতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ইয়াছিন উর রহমান। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মোঃ আল এমরান খাঁন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান, প্রকৌশলী মোঃ হারুনুর রশিদ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা মোছাঃ রেহেনা পারভিন ও নলডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইব্রাহিম খলিল।
এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম বুলবুল, সাবেক পৌর প্রশাসক এম এ হাফিজ, ১নং ব্রহ্মপুর ইউনিয়ন চেয়ারম্যান সাজেদুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা