মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

সাংবাদিকদের জাতীয় জোট ‘এ্যাবজা’ পুনর্গঠনের উদ্যোগ; জাফর আহ্বায়ক, ওমর সদস্য সচিব

 

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা, বুধবার (১১ মার্চ ২০২৬): দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনকে একটি শক্তিশালী প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করে পেশাগত মর্যাদা, অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সম্মিলিত ভূমিকা পালনের লক্ষ্যে অ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনস (এ্যাবজা) জোট পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে আয়োজিত সাধারণ সভায় একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) বিকেলে রাজধানীর মতিঝিল সিটি সেন্টার সংলগ্ন একটি রেস্টুরেন্টে সাধারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এ্যাবজার সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। তিনি বিগত বছরের কার্যক্রম তুলে ধরে জোটকে আরও গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশের সাংবাদিকরা নানা ধরনের চ্যালেঞ্জ, হয়রানি ও পেশাগত অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছেন।

এসব পরিস্থিতি মোকাবিলায় সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে শক্তিশালী ঐক্য গড়ে তোলা সময়ের দাবি। একটি কার্যকর জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে এ্যাবজা জোট সাংবাদিক সমাজের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (রেজি: ০৬/২০২২)–এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরকে আহ্বায়ক এবং বাংলাদেশ এডিটরস ফোরাম–এর মহাসচিব ওমর ফারুক জালালকে সদস্য সচিব করে জোটের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এ কমিটিতে সদস্য সংগঠন হিসেবে বিভিন্ন জাতীয় পর্যায়ের সাংবাদিক সংগঠনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

জোটে যুক্ত সংগঠনগুলোর নেতাদের মধ্যে রয়েছেন—
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খান সেলিম রহমান; জাস্টিস ফর জার্নালিস্টের মহাসচিব শাহিন বাবু; জাতীয় সাংবাদিক সংস্থার নির্ধারণী কমিটির সদস্য সচিব মনজুর হোসেন; টেলিভিশন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব অশোক ধর; বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সাব্বির আহমেদ রনি; লায়ন মো. নুর ইসলাম; জাতীয় সাংবাদিক সংস্থা (রেজি: ৪৬/২৪); বাংলাদেশ প্রেস ক্লাব (রেজি: ৯৮৭৩৬/১২)–এর সভাপতি ফরিদ খান; বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (রেজি: ৭১৬১(৩৪৯)/৭)–এর মহাসচিব এম এ মমিন আনসারী; ন্যাশনাল প্রেস সোসাইটির চেয়ারম্যান মাহবুবুর রহমান লিটন; বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সভাপতি মমিনুর রশিদ শাইন; বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদ ইকবাল; সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন (রেজি: এস-১৪১৭)–এর সভাপতি মো. দেলোয়ার হোসেন; বাংলাদেশ রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি টিএইচএম জাহাঙ্গীর; বাংলাদেশ নারী সাংবাদিক সংস্থার চেয়ারম্যান বিথী মোস্তফা; নারী সাংবাদিক ঐক্য পরিষদের মারিয়া আক্তার; সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের মহাসচিব এম আর এ সুজন মাহমুদ; জাতীয় প্রেস কাউন্সিল (রেজি: ০২৪৩৩৮)–এর সাধারণ সম্পাদক শেখ শহিদুর রহমান পাভেল; জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মামুন গাজী; জাতীয় সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম রনি; নারায়ণগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের আহ্বায়ক এম এ মান্নান ভূঁইয়া; জুরাইন প্রেস ক্লাবের সভাপতি সালেহ আহমেদ সাহেল; শাহ মো. সরওয়ার জাহান; কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদ; সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক আব্দুস সালাম মীর; বাংলাদেশ অনলাইন সাংবাদিক পরিষদের সভাপতি মো. সোহেল রানা; শহীদুল ইসলাম চৌধুরী, মহাসচিব, গ্রামীণ সংবাদ সংস্থা; বিএম আশিক হাসান, মহাসচিব, বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটি; মো. আনোয়ার হোসেন, সভাপতি, আন্তর্জাতিক সাংবাদিক ঐক্য ফোরাম; কেএম আবুল হোসেন, সভাপতি, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম; এবং ফয়সাল আজম অপু, সভাপতি, সোনা মসজিদ প্রেস ক্লাব ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি।

নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় সংগঠনগুলোর ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, দেশের সাংবাদিক সমাজকে শক্তিশালী ও সংগঠিত করতে এ্যাবজা জোট একটি কার্যকর সমন্বয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

নবগঠিত আহ্বায়ক কমিটি শিগগিরই বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঘোষণা করবে।

সভা শেষে দেশের সাংবাদিক সমাজের কল্যাণ, পেশার মর্যাদা রক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও উন্নয়নের জন্য বিশেষ দোয়া করা হয়।

জোটের কার্যক্রম প্রসারের লক্ষ্যে দেশের ৮টি বিভাগীয় পর্যায়ে কমিটি গঠন করা হবে। এসব কমিটিতে স্থানীয় ও আঞ্চলিক সাংবাদিক সংগঠনগুলো সদস্যপদ লাভ করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা