শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আদর করার হাতেই চাপাতির কোপ! শাহজাদপুরে ৫ বছরের শিশুর নৃশংস মৃত্যু গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা দেশের জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী গোমস্তাপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার শুভ উদ্বোধন। টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ সম্মাননা পেলেন শহিদুল ইসলাম (সোহেল)

মোঃ নেছার উদ্দিন, স্টাফ রিপোর্টার, বরগুনা ॥

শিক্ষা বিস্তার, সমাজসেবা ও মানবকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ সম্মাননা পেয়েছেন বরগুনার আমতলী উপজেলার কৃতি সন্তান, ড. মোঃ শহিদুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা মোঃ শহিদুল ইসলাম (সোহেল)।
গত ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ কর্তৃক আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ইরানের  রাষ্ট্রদূত জনাব মান্সুর চাভেসি,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্টস অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরানের সাংস্কৃতিক কাউন্সিলর সৈয়দ রেজা মীর মোহাম্মাদি, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মুমিত আল রসিদ সহ বিশিষ্ট শিক্ষাবিদ ও অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,
মোঃ শহিদুল ইসলাম (সোহেল) দীর্ঘদিন ধরে আমতলী উপজেলায় মানসম্মত শিক্ষা বিস্তার, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার নেতৃত্বে ড. মোঃ শহিদুল ইসলাম কলেজ আজ দক্ষিণাঞ্চলে এক উজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে।
সম্মাননা প্রাপ্তির পর মোঃ শহিদুল ইসলাম (সোহেল) বলেন,
“এই স্বীকৃতি শুধু আমার ব্যক্তিগত নয়, এটি আমতলী উপজেলার সকল শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষানুরাগী মানুষের সম্মান। আমি শিক্ষা ও সমাজ উন্নয়নে আজীবন কাজ করে যেতে চাই।”
আমতলী অঞ্চলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ সম্মাননায় গর্বিত ও আনন্দিত প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা মনে করেন, মোঃ শহিদুল ইসলামের এই অর্জন আমতলীর শিক্ষাঙ্গনে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা