শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ।

আখাউড়া থানা পুলিশ কর্তৃক বিপুল পরিমান অবৈধ মোবাইলের ডিসপ্লে, বিভিন্ন ব্রান্ডের মোবাইল সেট এবং নোহা গাড়ি উদ্ধারসহ ০১ জন গ্রেফতার।

সংবাদদাতা মো: রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশ কতৃক বিপুল পরিমান অবৈধ মোবাইল সেট এবং নোহা গাড়ি উদ্ধার সহ ১ জন চোরাচালালীন কারি গ্রেফতার।
আজ( ২৪/০৯/২০২৫) সেপ্টেম্বর বিকাল ১৭.৩০ ঘটিকায় আখাউড়া থানা পুলিশের একটি চৌকস টিম অত্র থানাধীন ধরখার বাসস্ট্যান্ড এলাকায় সিলেট টু চট্টগ্রাম গামী হাইওয়ে রোডে চেকপোস্ট করাকালীন ০১ জনকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ক) বিভিন্ন Variant এর ৩৬০০(তিন হাজার ছয়শত) পিস মোবাইলের অবৈধ ডিসপ্লে, খ) NOKIA 2660 Flip মোবাইল ফোন ৫৭ টি, গ) NOKIA 6310 Dual SIM মডেলের মোবাইল ফোন ৪৩ টি, ঘ) SAMSUNG Galaxy M36 5G মডেলের স্মার্টফোন ০৮ টি, ঙ) NOTHING(R) Phone(3a) মডেলের বিভিন্ন কালারের স্মার্টফোন ২২ টি, উপরোক্ত মালামাল সমূহের আনুমানিক বাজার মূল্য ৪৮,৭৮,০০০/-(আটচল্লিশ লক্ষ আটাত্তর হাজার) টাকা চ) ০১টি সিলভার কালারের নোহা গাড়ি সহ উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে। ধরখার বাসসট্যান্ড এলাকার গণ্যমান্য ব্যক্তিরা জানান। দীর্ঘদিন এই চক্রটি অবৈধ ভাবে সিলেট মহাসড়কে চোরাচালান আনা নেওয়া হচ্ছে।এদের সাথে যারা জড়িত আছে, তাদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় আনতে হবে।এলাকাবাসী কঠিন শাস্তির দাবি জানাচ্ছে।

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা:
১। মোঃ মোজাম্মেল(২৮)
পিতা-মৃত আতাউল্লাহ
সাং-ছোট হরন(মোল্লাবাড়ি)
থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর
জেলা-ব্রাহ্মণবাড়িয়া

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা