বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতিতে ঝিনাইদহে বিয়ে-তালাক নিবন্ধন বন্ধ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও নির্যাতন প্রতিরোধে শরীয়তপুর রিপোটার্স ইউনিটির মতবিনিময়  সভা ফরিদগঞ্জে সরকারি দপ্তরে জাতীয় পতাকা নেই, তদন্তের আশ্বাস ইউএনওর স্টাফ রিপোর্টার ফরিদগঞ্জ (চাঁদপুর) বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও নির্যাতন প্রতিরোধে শরীয়তপুর রিপোটার্স ইউনিটির মত বিনিময় সভা । সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীকে ধর্ষণের অভিযোগে আটক-১ আজহারুল ইসলাম সাদী, উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক বিজিবির কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক সাতক্ষীরায় গ্ৰেফতার আজহারুল ইসলাম সাদী বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক বিজিবির কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক সাতক্ষীরায় গ্ৰেফতার আজহারুল ইসলাম সাদী

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীকে ধর্ষণের অভিযোগে আটক-১ আজহারুল ইসলাম সাদী,

সিনিয়র স্টাফ রিপোর্টার সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক অসুস্থ নারী রোগীকে ধর্ষণের অভিযোগে হাসপাতালের প্যাথলজি বিভাগের কর্মী মো. মাহমুদুল হাসানকে (২৪) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে তাকে আটক করা হয়। আটককৃত মো. মাহমুদুল হাসান সাতক্ষীরা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগে আউটসোর্সিং কর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কাটিয়া ঢালীপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। জানা গেছে, সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ভুক্তভোগী ওই গৃহবধূ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু শারীরিক পরীক্ষা করাতে হাসপাতালের প্যাথলজি বিভাগে যান। নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় বিভাগ থেকে তাকে পরদিন আসতে বলা হয়। ওই নারী বাড়ি ফেরার সময় অভিযুক্ত কর্মী মাহমুদুল হাসান পরীক্ষা করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ওই নারীকে ডাকেন। পরবর্তীতে প্রস্রাবের নমুনা সংগ্রহের কথা বলে প্যাথলজি বিভাগের ভেতরের একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করা হয় বলে ভুক্তভোগী অভিযোগ করেন। ভুক্তভোগী নারী বাড়িতে গিয়ে তার স্বামীকে বিষয়টি জানালে মঙ্গলবার দুপুরে তারা সাতক্ষীরা সদর থানায় এসে লিখিত অভিযোগ ও মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। স্বাস্থ্য পরীক্ষা. পুলিশি ব্যবস্থাপনায় ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে সাতক্ষীরার সিভিল সার্জন আব্দুস সালাম জানান, তারা মঙ্গলবার দুপুরে বিষয়টি জানতে পেরেছেন এবং এ বিষয়ে হাসপাতালের পক্ষ থেকে পরবর্তী প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা