মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বান্দরবানে পৌর ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান আটক বান্দরবান প্রতিনিধি বিয়ের সাড়ে পাঁচ মাসের মাথায় নবজাতক জন্ম বেকার যুবকদের কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান: ফলের বাগান পরিদর্শনে জেলা প্রশাসক ২০ বছরে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল, রায়পুরে সাংবাদিকের বাসায় দিনে-দুপুরে দুঃসাহসিক চুরি, বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত পিঠার ঘ্রাণে মুখর ঝিনাইদহ: উদ্যোক্তাদের স্বপ্নে সিও এনজিওর আয়োজনে জমজমাট মেলা সমাপ্ত দর্শনা রেল বাজারে মাদক ও চুরি রোধে কঠোর হুশিয়ারি থানা ইনচার্জের, মিরপুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য

২০ বছরে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল,

প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল শাকিল খান কুমিল্লা লাকসাম প্রতিনিধি কুমিল্লার লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল প্রতিষ্ঠার ২০ বছর পূর্ণ করেছে। দুই দশকের পথচলা উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় হাসপাতালের অভ্যন্তরে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতালের চেয়ারম্যান সেলিম মীরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন হাসপাতালের চেয়ারম্যান সেলিম মীর, মীর মোহাম্মদ আবু বকর সিদ্দিক ও মো. আবুল হোসেন মিলন। বক্তারা বলেন, একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের দীর্ঘদিনের পথচলায় মানুষের আস্থা ও ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠার পর থেকে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নিজেদের কার্যক্রম অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও সেবার মান বজায় রাখা এবং রোগীদের উন্নত চিকিৎসাসেবা প্রদানে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। তাঁরা আরও বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক চাহিদার অন্যতম। তাই রোগীদের প্রতি আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সেবার মান নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। অনুষ্ঠানে হাসপাতালের ২০ বছরের অগ্রযাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পরে হাসপাতালের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং সংশ্লিষ্ট সবার সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা