রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন

গলাচিপায় রাস্তার অর্ধসমাপ্ত কাজের জটিলতা: ঠিকাদারের উদাসীনতায় জনদুর্ভোগ চরমে

খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপা পৌরসভার রতনপুর ৬ নম্বর ওয়ার্ডের সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) অফিসের উত্তর পাশে হাজী বাড়ি সংলগ্ন রাস্তার বেহাল দশা এখন স্থানীয়দের জন্য এক দুর্ভোগে পরিণত হয়েছে।

২০২২-২৩ অর্থবছরে টেন্ডার হওয়া এই রাস্তার কাজ হাতে নেয় ঠিকাদার রেজভিউল কবির বাটু, যার প্রতিষ্ঠানও একই নামে নিবন্ধিত। প্রায় ৬-৭ মাস পূর্বে কাজ শুরু হলেও এখন পর্যন্ত শুধু দুই পাশে গাইড ওয়াল নির্মাণ করেই কাজ থেমে রয়েছে। রাস্তার মূল কাজ না হওয়ায় প্রতিদিনই এলাকাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, কাজ শুরু হওয়ার আগে অন্তত স্বাভাবিকভাবে যাতায়াত করা গেলেও এখন পরিস্থিতি আরো করুণ আকার ধারণ করেছে। কাদা, গর্ত ও অর্ধসমাপ্ত কাজের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ঠিকাদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তার সহযোগী মো. নিজামও প্রথমে ফোন রিসিভ করে সাংবাদিক পরিচয় জানার পর কল কেটে দেন। পরবর্তীতে আবার কল করলে সঠিক জবাব না দিয়ে উল্টো ধমক দিয়ে ফোন কেটে দেন এবং এরপর আর ফোন রিসিভ করেননি।

পৌরসভা কার্যালয়ের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো. খাইরুল সোহাগ জানান, “আমরা ঠিকাদারকে কাজ দ্রুত শেষ করার জন্য চাপ সৃষ্টি করেছি। তিনি জানিয়েছেন কাজ শুরু করার পর বৃষ্টির কারণে সময় বেশি লাগছে। তবে অল্প কিছু দিনের মধ্যে কাজ শেষ হবে।”

কিন্তু স্থানীয়দের দাবি, এই আশ্বাস বারবার শোনা গেলেও বাস্তবে কোনো পরিবর্তন আসছে না। তারা অভিযোগ করেন, “কাজ শুরুর আগে চলাফেরায় এতটা কষ্ট হতো না, কিন্তু কাজ শুরু হওয়ার পর আমাদের চলাচলই এখন দুর্বিষহ হয়ে উঠেছে। বিভিন্ন মহলে অভিযোগ করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না।”

সরকারি প্রকল্পে ঠিকাদারের এমন অবহেলা ও দায়িত্বহীনতায় ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত কাজ সম্পন্নের জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা