শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী  মোঃ সুমন খান লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা,থানায় আত্মসমর্পণ করল খুনি। তারাগঞ্জে নিহত সানজিদার পাশে বিএনপি: জেলা আহ্বায়ক সাইফুর রহমানের আর্থিক সহায়তা প্রদান সাতক্ষীরায় ভাইপো হত্যা মামলায় কাকা আটক সারাদেশে উৎসবমুখর পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু মনপুরা নৌরুটে ৬ মাস বন্ধ যাত্রীবাহী সি-ট্রাক পণ্যবাহি ট্রলারই ভরসা মনপুরাবাসীর মাল আর যাত্রী গাদাগাদি করে চলছে পণ্যবাহি ট্রলারে টেকনাফে বিজিবির অভিযানে ২ কেজি আইস, জি-৩ রাইফেল ও গুলিসহ ইজিবাইক জব্দ নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবন ছাড়ার নোটিশ প্রত্যাহারের দাবিতে ডিসিকে স্মারকলিপি আটঘরিয়ায় হামলা ও মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে এমপি মাজেদুর রহমানের ঐচ্ছিক তহবিলের ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা বিতরণ

গোমস্তাপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনা সামগ্রী বিতরণের 

আমিনুল ইসলাম: সিনিয়র স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

​বুধবার (১লা জুলাই)সকাল দশটায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে কৃষকদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাকলাইন হোসেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও কৃষকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ  বক্তব্য দেন,  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)জাকির মুন্সী।

এ সময় আরো উপস্থিত ছিলেন , উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জেসমিন আক্তার লাবনী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাকিব, ইব্রাহিম খলিল, আব্দুল আওয়াল, মমিনুল ইসলাম, প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে মূলত রোপা আমন, পেঁয়াজ কন্দ, গ্রীষ্মকালীন পেঁয়াজ, গ্রীষ্মকালীন শাক-সবজির উৎপাদন বৃদ্ধি এবং লেবু ও বিভিন্ন গাছ/বৃক্ষের চারা বিতরণ করা হয়।

​চলতি মৌসুমে উপজেলার তালিকাভুক্ত কৃষকদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হবে।

​রোপা আমন ধান (উফশী): মোট ৩০০ জন কৃষকের প্রত্যেককে ০১ বিঘা জমির জন্য ৫ কেজি রোপা আমন (উফশী) ধান বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে,​পেঁয়াজ বীজ (কন্দ): মোট ৪০ জন কৃষকের প্রত্যেককে ২০ শতক জমির জন্য ১৬০ কেজি পেঁয়াজ (কন্দ) বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি সার, ১ কেজি বালাইনাশক এবং ১টি সংরক্ষণ পাত্র দেওয়া হচ্ছে।
​গ্রীষ্মকালীন শাকসবজি: মোট ১৮০০ জন কৃষকের প্রত্যেককে ১৬০ গ্রাম কলমি শাক, ১৫ গ্রাম লাউ, ৫ গ্রাম চালকুমড়া, ১০০ গ্রাম পুঁইশাক, ৫ গ্রাম বেগুন, ১০ গ্রাম মিষ্টিকুমড়া, ৫ গ্রাম শশার বীজ এবং সাথে ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।
​গ্রীষ্মকালীন পেঁয়াজ: মোট ৯৫০ জন কৃষকের প্রত্যেককে ১ বিঘা জমির জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং প্রয়োজনীয় পলিথিন ও বালাইনাশক দেওয়া হচ্ছে,​লেবু চাষ: মোট ২৫ জন কৃষকের প্রত্যেককে ৫টি করে লেবুর চারা ও ৩০ কেজি জৈব সার দেওয়া হচ্ছে।

​গাছ/বৃক্ষের চারা: এই খাতে নির্ধারিত কৃষকদের মাঝে প্রতিজনকে ১টি করে চারা, ৩০ কেজি জৈব সার এবং বাঁশের খুঁটি বিতরণ করা হচ্ছে (মোট লক্ষ্যমাত্রা ৪,৪৮০টি)।

​উদ্বোধনের প্রধান অতিথি ও  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সরকারের এই সময়োপযোগী প্রণোদনার সঠিক ব্যবহারের মাধ্যমে উপজেলার কৃষকরা লাভবান হবেন এবং অঞ্চলে বিভিন্ন ফসলের সামগ্রিক উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা