মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুর-৩ আসনের এমপি ড. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর হস্তক্ষেপ কামনা শ্রীপুরে মাদকের বিস্তার রোধে জোরালো পদক্ষেপের দাবি সচেতন মহলের রাজনগরে উঠানের ৮ ফুট নিচে গৃহবধূর মরদেহ উদ্ধার মহেশপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন। পাংশা উপজেলা প্রেসক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক টুরিস্ট পুলিশ রাঙ্গামাটি ও বান্দরবান রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলমকে জন্মদিনের শুভেচ্ছা কার্পাসডাঙ্গা নিউ এ্যাপোলো ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার মোবাইল কোর্টে বন্ধের নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে কার্যক্রম চলছে:সনোলজিষ্ট না হয়েও আল্ট্রাসনো করার অভিযোগ ক্লিনিক মালিক আক্তারুজামানের বিরুদ্ধে জলঢাকায় তথ্য সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মীর ওপর মব সৃষ্টি করে অতর্কিত হামলা  ঠাকুরগাঁওয়ে ক্যান্সার-কিডনিসহ ৬ রোগের চিকিৎসার চেক বিতরণ করলেন এমপি সালাম বগুড়ার রানার সিটি এলাকার সুইপার পট্টিতে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিককে হুমকি, চাঁদা দাবির অভিযোগ

সুন্দরগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

 

মোঃ আতাউর রহমান মুকুল,সিনিয়র স্টাফ রিপোটার:

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) রাতের এ অভিযানের বিষয়টি শুক্রবার (২৭ জুন) বিকেলে নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ।
গ্রেপ্তারকৃতরা হলেন, সুন্দরগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের বামনজল এলাকার মৃত আইনুল হক ওরফে মোকছেদের ছেলে মোনারুল ইসলাম মোনা (৩০) এবং একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে রায়হান মিয়া ওরফে বিদ্যুৎ ওরফে শাহরিয়ার হোসেন (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার ব্র্যাক মোড় এলাকায় অবস্থান নেয় পুলিশ। কিছুক্ষণ পর একটি সন্দেহভাজন মোটরসাইকেল চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করলে পুলিশ থামার সংকেত দেয়। কিন্তু তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুজনকেই আটক করা হয়। পরে তল্লাশির সময় মোনারুল ইসলামের কোমরে গোজা অবস্থায় পলিথিন ও কাগজে মোড়ানো ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি TVS Apache RTR ১৫০ সিসি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।
এ বিষয়ে ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা