বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, প্রাণনাশের হুমকি

 

নিজস্ব প্রতিবেদকঃ

বরিশাল, ১৬ এপ্রিল বরিশালের কাউনিয়া থানাধীন কামারপাড়া এলাকায় এক সংবাদকর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিক রাসেল, তিনি কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সাংবাদিক রাসেল জানান, গত ১৫ এপ্রিল ২০২৫, সকাল আনুমানিক ১১:৩০ ঘটিকায় কামারপাড়া এলাকার আনোয়ার মীরের বাড়ির সামনে পাকা রাস্তায় গেলে অভিযুক্ত শাহিদ চৌকিদার (৪৫), পিতা- আঃ হাকিম, হঠাৎ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে তিনি রাসেলকে এলোপাতাড়ি মারধর করেন, যার ফলে তার শরীরে নীলাফুলা জখম হয়। এছাড়াও তার ব্যবহৃত ১৬০ সিসি হিরো হাঃ মোটরসাইকেলটি ভাঙচুর করে আনুমানিক ২ হাজার টাকার ক্ষতি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী আরও বলেন, তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত শাহিদ চৌকিদার তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ঘটনায় কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নম্বর: ৬২৪, তারিখ: ১৬/০৪/২০২৫। পুলিশ ঘটনার সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ করছে।

এই ঘটনায় সাংবাদিক সমাজের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা হামলাকারীর দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা