রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
এনসিপি ও পুলিশের ছত্রছায়ায় বিএনপি নেতাকে হয়রানি ও বাড়ি দখলের অভিযোগ লাকসামে তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছাত্রদল নেতা আকরাম আহমেদের ইফতার মাহফিল টেকনাফে কিশোরী গণধর্ষণ মামলার পলাতক নেওয়াজ শরীফ গ্রেফতার শৈলকূপায় ইফতারি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ: গুরুত জখম ১ বন্ধুদের সঙ্গে আন্তরিক পরিবেশে ইফতার পার্টি অনুষ্ঠিত হয় কবি রিপন শানের “আট বেহেশতের সুবাস” কাব্যগ্রন্থের পাঠ উন্মোচিত ।। কবি রিপন শানের “আট বেহেশতের সুবাস” কাব্যগ্রন্থের পাঠ উন্মোচিত ।। মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পারাপারের সময় ৫ জন আটক শৈলকূপায় নিষিদ্ধ কাশির সিরাপসহ মাদক কারবারি আটক

সম্মিলিত পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত তুহিন

আশীষ বিশ্বাস,

সিনিয়র স্টাফ রিপোর্টার

বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে, নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি এবং নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য জননেতা প্রকৌশলী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত করায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে (১ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন। এ কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহকে এবং সদস্য হিসেবে রয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল (আইনজীবী ফোরাম)।

একই সাথে আগামী ৯০ দিনের মধ্যে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানের লক্ষ্যে ১১ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ইসমাইল জবিউল্লাহকে।

উল্লেখ্য, সদ্য বিদায়ী কমিটির আহ্বায়ক ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সদস্য সচিবের দায়িত্বে ছিলেন কাদের গণি চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা