শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মোটরসাইকেল তল্লাশিতে ৮.৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, আটক। সিলেটের জৈন্তাপুরে যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম সিন্ডিকেটের দাপটের অভিযোগ ’ ভারতীয় পুশইন বন্ধের দাবিতে সাতক্ষীরা সীমান্তে বিক্ষোভ আটঘরিয়ায় উপজেলা পর্যায়ে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে দৈনিক ভিত্তিক ও মাষ্টাররোল কর্মচারীদের বিভাগীয় সমাবেশ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ০৯টি মোবাইল ফোন এবং ০১টি মোটরসাইকেল একজন আসামি আটক। ঝিনাইদহের নতুন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, সিরাজগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারের ব্যক্তিক্রমী উদ্যোগ। GAP প্রটোকল ভ্যালিডেশন বিষয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত

রাতের আঁধারে অভিযান চালিয়ে বেডরুম থেকে হেরোইনসহ উদ্ধার, দীর্ঘদিন ধরে চালাচ্ছিল মাদক ব্যবসা

 

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হিরোইন ও‌ Vivo Y51 মোবাইলসহ মোঃ নাজিমুল হোসেন (৩৭)পিতা-মোঃ আতাউর রহমান, সাং-দিয়াড়মানিকচক, নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পূর্ব দোয়ারী এলাকায় তার নিজ বসতবাড়ির শয়নকক্ষ থেকে হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। রাতের আঁধারে অভিযান চালিয়ে নাজিমুলের শয়নকক্ষের খাটের তোশকের নিচে লুকিয়ে রাখা কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় নাজিমুলকে আটক করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে হেরোইন মজুত ও বিক্রির কথা স্বীকার করেছে।

তিনি আরও জানান, নাজিমুল দীর্ঘদিন ধরে বড় পরিসরে হেরোইন সংগ্রহ করে স্থানীয় ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মাদক সংশ্লিষ্ট অভিযোগ রয়েছে। ইতিপূর্বে কয়েকবার তাকে ধরার চেষ্টা করা হলেও সে কৌশলে পালিয়ে যেত। তবে গোপন সংবাদের ভিত্তিতে অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা হবে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে নাজিমুল হোসেনকে রাজশাহী আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে স্থানীয় সচেতন মহল জানিয়েছে, এলাকায় মাদক ব্যবসা প্রতিরোধে এ ধরনের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা পুলিশের এই অভিযানের প্রশংসা করে মাদকমুক্ত সমাজ গড়তে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

ওসি রুহুল আমিন জানান, গোদাগাড়ী থানা এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। মাদকের সঙ্গে জড়িত কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না এবং মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা