শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
‎দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার, ছুরি ও চাপাতি উদ্ধার ‎ তিন সন্তান ফেলে নগদ টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের হাত ধরে উধাও ব্যবসায়ীর স্ত্রী, ঝিনাইদহে তোলপাড় ঝিনাইদহ জেলা পুলিশের হাতে আটক হলো কু,খ্যাত মাদক ব্যবসায়ী জীবন ও তার এক সহযোগী ইয়াবা ও কোরেক্সসহ , ঝিনাইদহের বিদায়ী পুলিশ সুপারের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানালেন সাংবাদিক শারমিন আরা এমপি নয়ন কেন্দ্রীয় যুবদলের সম্পাদক মনপুরায় যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গলাচিপায় বজ্রপাতে কৃষকের প্রাণহানি: কালবৈশাখী ঝড়ে শোকের ছায়া ঝিনাইদহের নারকেল বাড়িয়াই পুকুরে ডুবে শিশুর মৃ,ত্যু, বাঁচানোর আশায় মাথায় তুলে ঝাঁকানো হয় তাকে, সিরাজগঞ্জে সাপের ছোবলে প্রাণ হারালেন ৩ বছরের নূর মোহাম্মদ ঝিনাইদহ সদরে ৭৫ বছর বয়সী বৃ’দ্ধা’র ঝু’ল’ন্ত ম’র’দেহ উ’দ্ধা’র মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের

রাজশাহী মডেল প্রেসক্লাবে নতুন অধ্যায়ের সূচনা: দায়িত্ব হস্তান্তর ও নির্বাচনী কার্যক্রমে উৎসবমুখর পরিবেশ

মোঃ ইসমাইল হোসেন নবী

সিনিয়র রিপোর্টার, রাজশাহী

দুই বছর সফল মেয়াদ শেষে দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে নতুন অধ্যায়ে প্রবেশ করছে রাজশাহী মডেল প্রেসক্লাব। স্বচ্ছতা, ঐক্য ও সফল নেতৃত্বের ধারাবাহিকতা রক্ষায় বিদায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছে নবগঠিত আহ্বায়ক কমিটির কাছে। এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানটি রাজশাহীর সাংবাদিক সমাজে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।

আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোকনুজ্জামান রোকন। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, “রাজশাহী মডেল প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত মর্যাদা, ঐক্য ও গণমাধ্যমের স্বার্থরক্ষার অগ্রভাগে থাকবে— এটাই আমাদের লক্ষ্য।” তাঁর নেতৃত্বে আহ্বায়ক কমিটি ক্লাবের নির্বাচনী কার্যক্রম দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্নের উদ্যোগ নিয়েছে।

নির্বাচনের তফসিল অনুযায়ী—
১৪ অক্টোবর প্রার্থিতা চূড়ান্ত তালিকা প্রকাশ,
১৫ থেকে ১৮ অক্টোবর মনোনয়নপত্র উত্তোলন,
১৯ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন,
এবং ২০ অক্টোবর যাচাই-বাছাইয়ের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।

তফসিল অনুযায়ী আগামী ১ নভেম্বর ২০২৫ তারিখে সারাদিনব্যাপী রাজশাহী মডেল প্রেসক্লাবের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

এ উপলক্ষে রাজশাহীতে কর্মরত সকল সাংবাদিককে নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ ও দুপুরের মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। নির্বাচনের দিনটি সাংবাদিক সমাজের এক মিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

রাজশাহী মডেল প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকেই সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দায়িত্ব হস্তান্তর ও নতুন নেতৃত্ব নির্বাচনের এ উদ্যোগ সাংবাদিকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

সাংবাদিক সমাজ মনে করছে, এই নির্বাচন শুধু নেতৃত্ব পরিবর্তন নয়, বরং রাজশাহীর গণমাধ্যম অঙ্গনে ঐক্য, পেশাদারিত্ব ও সম্মিলিত অগ্রযাত্রার এক নতুন দিগন্ত উন্মোচন করবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা