সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা চাই,মোহাম্মদ ,নুরুল ইসলাম নয়ন এমপি, ভোলা -৪ ঝিনাইদহে হোটেল ‘আল রিজিক’ এর শুভ উদ্বোধন পর্নোগ্রাফি আইনের মামলায় কর্ণফুলীতে নাঈম উদ্দিন নামের এক ব্যক্তি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়মের, নিউজ প্রকাশের পরে পরিদর্শনে এমপি ডাঃ মিজানুর রহমান। সাতক্ষীরার প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত সুন্দরবনে বন বিভাগের অভিযানে ১৫০ কেজি চিংড়ি মাছসহ নৌকা আটক শম্ভুপুর ইউনিয়নের শিবপুর ১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের অবহেলায় চরম দুর্ভোগ: দ্রুত রাস্তা সংস্কারের দাবি এলাকাবাসীর সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন সাংবাদিক নার্গিস

বগুড়ায় আকবরিয়া গ্রুপ ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্টে শহীদ ওয়াসিম একাদশের জয়।

নিজস্ব প্রতিবেদকঃ- তারুণ্যের উৎসব উপলক্ষে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং আকবরিয়া গ্রুপের সৌজন্যে অনুষ্ঠিত *ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্টে* (৮ অক্টোবর, বুধবার) শহীদ ওয়াসিম একাদশ ৯ রানে শহীদ আবু সাঈদ একাদশকে পরাজিত করেছে।

বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শহীদ ওয়াসিম একাদশ টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৮৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে রবিউল ৪১, স্বপ্ন ৪১ এবং সামি ৪০ রান করেন। শহীদ আবু সাঈদ একাদশের বোলার বিপুল ও সাদাত ২টি করে উইকেট লাভ করেন।

জবাবে শহীদ আবু সাঈদ একাদশ ৪৬ ওভারে সব উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাদাত ৪৭ এবং তৌফিক ২৯ রান করেন। ওয়াসিম একাদশের বোলার নাফিস ও শিহাব ২টি করে এবং স্বপ্ন ১টি উইকেট লাভ করেন।

খেলায় “ম্যান অব দ্য ম্যাচ” নির্বাচিত হন শহীদ ওয়াসিম একাদশের স্বপ্ন। তার হাতে পুরস্কার তুলে দেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মমিনুর রশিদ শাহিন।

এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক খালেদ মাহমুদ রুবেল, ক্রিকেট প্রশিক্ষক রিফাত হাসান, রাশেদ হাসান প্রমুখ। খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন মিথুন ও পাপ্পু।

আগামী (৯ অক্টোবর, বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে শহীদ মীর মুগ্ধ একাদশ বনাম শহীদ ইয়ামিন একাদশের খেলা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা