শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মোটরসাইকেল তল্লাশিতে ৮.৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, আটক। সিলেটের জৈন্তাপুরে যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম সিন্ডিকেটের দাপটের অভিযোগ ’ ভারতীয় পুশইন বন্ধের দাবিতে সাতক্ষীরা সীমান্তে বিক্ষোভ আটঘরিয়ায় উপজেলা পর্যায়ে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে দৈনিক ভিত্তিক ও মাষ্টাররোল কর্মচারীদের বিভাগীয় সমাবেশ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ০৯টি মোবাইল ফোন এবং ০১টি মোটরসাইকেল একজন আসামি আটক। ঝিনাইদহের নতুন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, সিরাজগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারের ব্যক্তিক্রমী উদ্যোগ। GAP প্রটোকল ভ্যালিডেশন বিষয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত

ফিলিস্তিনিদের উপর নৃশংস গনহত্যা ও বর্বরোচিত বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে

মো: মাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার

সোমবার  (৭  এপ্রিল ) বাদ আছর  নামাজের পর আমতলী উপজেলার সকল তৌহিদী জনতা ও জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদ ব্যানারের আয়োজনে আমতলী  চৌরাস্তা  থেকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক,ছাত্র, মসজিদের ইমাম, রাজনৈতিক দলের নেতা কর্মীরা সহ সাধারণ মানুষ যোগ দেন।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ‘গাজা বাঁচাও’, ‘ইসরায়েলের গণহত্যা বন্ধ কর’, ‘ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার চাই’—এমন নানা স্লোগানে মুখর করে তোলেন।

বক্তব্য শেষে বিক্ষোভ মিছিলটি আমতলী চৌরাস্তা   হতে বের হয়ে  আমতলী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্হানে এসে শেষ হয়,

সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল গাজা ও রাফা সীমান্তে গুলি ও বোমা বর্ষণ করে ফিলিস্তিনিদের হত্যা করছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। পশ্চিমা বিশ্ব একদিকে মানবতার কথা বললেও, অন্যদিকে ফিলিস্তিনে এই নিপীড়নের বিরুদ্ধে তারা নিরব ভূমিকা পালন করছে।

ইহুদি ইসরাইল  নিরীহ ফিলিস্তিনে বসবাসরত আমাদের মা, ভাই, বোন ও বাচ্চাদের উপর হামলা চালাচ্ছে। এমন বর্বরিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা তৌহিদী জনতা দখলদার ইসরাইলের উপর যুদ্ধ ঘোষণা করছি। আমরা আমাদের কাছে যা আছে তা নিয়েই প্রয়োজনে যুদ্ধ করবো। তারা তাদের বক্তব্যে আরও বলেন, যুদ্ধ করার জন‍্য আমাদের দেশের সরকার প্রয়োজনে আমাদের জন‍্য যুদ্ধ করার সরঞ্জাম ও প্রশিক্ষণের ব‍্যবস্থা করবেন।

বক্তারা অবিলম্বে ইসরায়েলি গণহত্যা বন্ধের আহ্বান জানান। পাশাপাশি সমস্ত পশ্চিমা পণ্য আজ থেকে বয়কোটের ঘোষণা করা হয় এই সমাবেশ থেকে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা