সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

 

লেমন সরকার, স্টাফ রিপোর্টার ::

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় হৃদয় আলী নামে সাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) রাত ৮টার দিকে পৌর শহরের পাশে বড় ব্রিজের উপর একটি গরুভর্তি ট্রাকের সঙ্গে সাইকেল আরোহীর ধাক্কা লেগে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় উপজেলার খঞ্জনা গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। তিনি রাণীশংকৈল পাইলট হাইস্কুলের ১০শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানান, ঘটনার দিন হৃদয় আলী বাইসাইকেলযোগে রাণীশংকৈল পৌর শহর থেকে বাড়ি ফেরার পথে বড় ব্রীজ পার হওয়ার সময় হরিপুর থেকে আসা গরুভর্তি একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ২৪-০৬২০) ধাক্কায় তিনি রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনাস্থলে উপস্থিত লোকজন ঘাতক ট্রাকটিকে আটক করে। ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে। ফায়ারসার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানা পুলিশের হস্তান্তর করেন।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটিকে আটক করে থানার হেফাজতে নেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা