রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় মিরপুরের ইব্রাহিমপুরে রাজউকের অনুমোদন ছাড়াই চারতলা ভবন নির্মাণের অভিযোগ নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সেপটিক ট্যাংক ও অনুমোদিত নকশা—নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের আতঙ্ক মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক

গোদাগাড়ীতে পুলিশের অভিযানে ৫০ লিটার চোলাইমদসহ মাদক ব্যবসায়ী আটক

 

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (৩০ জুন ২০২৫) দুপুরে উপজেলার গোপালপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম শ্রী দশরথ সরদার পঁচা (৪৪)। তিনি উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম শ্রী সুজন সরদার এবং মাতার নাম শ্রীমতি খিরদা রানী।

পুলিশ জানায়, প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (নিঃ) বরুণ সরকারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দশরথ সরদার পঁচা তার বসতবাড়ির উত্তর দিকের একটি কক্ষে দেশীয় তৈরি চোলাইমদ ক্রয়-বিক্রয় করছে। পরে সেখানে অভিযান চালিয়ে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা।

এ সময় পুলিশ মাদক ব্যবসায়ীর বসতবাড়ির ভিতরে চোলাইমদ সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য সহযোগীরা পালিয়ে গেলেও মূল আসামি দশরথ সরদারকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, মাদকবিরোধী অভিযান আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। মাদকের সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা