রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনামঃ
চরফ্যাশনে এসএসসি পরীক্ষা শেষে কেন্দ্রে উত্তেজনা, হামলা-ভাঙচুর; পুলিশের টিয়ারশেল, আহত অন্তত ১২-১৩ জন মাদক ও ইন্টারনেট আসক্তিমুক্ত সমাজ গঠনের বার্তা, সাঘাটায় জমজমাট এইচপিএল ক্রিকেট টুর্নামেন্টের পর্দা নামল মিথ্যা প্রতিবেদন ও সকল বাধা পেরিয়ে পৈতৃক ভিটায় শাহিনুর রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি আশিক সাঈদ এর যোগদান উখিয়া টেকনাফ বিশেষ অভিযান ১০ হাজার ইয়াবাসহ নারী আটক বেনাপোল বাস টার্মিনাল থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চুয়াডাঙ্গার জনজীবন, পানিবন্দীদের পাশে প্রশাসন শরীফুজ্জামান শরীফ চট্টগ্রাম অঞ্চলের সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে ছয় দিনে ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। রাজশাহীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস রাজশাহী’ কর্মসূচির উদ্বোধন, প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিনু গলাচিপায় একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত দুই মাদক কারবারি গ্রেফতার

কৃষি প্রণোদনায় প্রান্তিক কৃষকের পাশে সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসন

 

সিনিয়র স্টাফ রিপোটার: মোঃ আতাউর রহমান মুকুল

গাইবান্ধার সুন্দরগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষিকাজে উৎসাহিত করতে ও উৎপাদন বৃদ্ধিতে সহায়তা প্রদান লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, রাসায়নিক সার, নারিকেলের চারা ও কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির এবং সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদেক হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম সরকার মঞ্জু ও উপজেলা বিএনপির কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫,০৩০ জন কৃষকের মাঝে আমন ধানের উন্নতজাতের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার এবং ৪৮০ জন কৃষকের মাঝে নারিকেলের চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

কর্মসূচির মাধ্যমে উপকরণ হাতে পেয়ে খুশি কৃষকরা জানান, এই সহযোগিতা তাঁদের জন্য আশীর্বাদস্বরূপ। সঠিক সময়ে বীজ ও সার পাওয়ায় তাঁরা এবার আশানুরূপ ফলনের আশা করছেন।

উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ জানিয়েছে, এ ধরনের প্রণোদনা কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে এবং পর্যায়ক্রমে আরও বেশি কৃষককে এর আওতায় আনা হবে।
৫,০৩০ জন কৃষককে বীজ ও সার প্রদান,
৪৮০ জন কৃষক পেলেন নারিকেলের চারা,
কৃষকদের অংশগ্রহণে প্রাণবন্ত আলোচনা সভা,
কৃষি উৎপাদন বাড়াতে সরকারের বাস্তবধর্মী উদ্যোগ


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা