বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
৪০ বছরের অবসরপ্রাপ্ত ও কর্মরত আমলা সিন্ডিকেটের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ, আইনের আওতায় আনার দাবি সেহলী পারভীনের ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে ছোট ভাইকে হত্যার অভিযোগ, বড় ভাই আটক বাংলাদেশ প্রেস কাউন্সিলের কর্মশালায় বিএসকেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ৭০ সাংবাদিকের অংশগ্রহণ সীমান্ত দিয়ে রঞ্জিত সরকারের আসা-যাওয়া, দায় কি শুধু গোয়াইনঘাট থানার ওসির? সচেতন মহলের প্রশ্ন পুলিশ, ইউএনও, বিজিবি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণশুনানি । কসবায় প্রাইভেটকারে মিলল ১০ কেজি গাঁজা, মাদক কারবারি গ্রেপ্তার। পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি, হাবিবুল্লাহ সরকারকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার। গলাচিপায় চাল বোঝাই ট্রলারের ধাক্কায় ভেঙে পড়ল ব্রিজ: চরম দুর্ভোগে এলাকাবাসী টেকনাফে কে-৯ ডগের অভিযানে ৭২ লিটার চোলাই মদ জব্দ, আটক ১ ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের সংবিধান অনুমোদন, সদস্য ফরম বিতরণ শুরু

সীমান্ত দিয়ে রঞ্জিত সরকারের আসা-যাওয়া, দায় কি শুধু গোয়াইনঘাট থানার ওসির? সচেতন মহলের প্রশ্ন পুলিশ, ইউএনও, বিজিবি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন

সুনির্মল সেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :: সিলেটের গোয়াইনঘাটে আওয়ামী লীগের সাবেক এমপি রঞ্জিত সরকারের বাংলাদেশে প্রবেশ, স্থানীয় পর্যায়ে কর্মসূচিতে অংশগ্রহণ এবং পরবর্তীতে ভারতে ফিরে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নানা আলোচনা-সমালোচনা চলছে। এ ঘটনায় সব দায়ভার শুধু গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিংবা পুলিশের ওপর চাপিয়ে দেওয়া কতটা যৌক্তিক—এমন প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, একজন থানার ওসিকে সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়নি। সীমান্তের নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের দায়িত্ব মূলত সীমান্তরক্ষী বাহিনী বিজিবির। অন্যদিকে, পুলিশ প্রশাসনের দায়িত্ব হলো থানা এলাকায় চুরি, ডাকাতি, মাদক, অবৈধ অস্ত্র, মারামারি, ধর্ষণ, হত্যা, সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তারসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। স্থানীয় ও জাতীয় পত্রপত্রিকা এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক মোড়ল দায়িত্ব গ্রহণের পর থেকে চোরাচালানবিরোধী অভিযান, মাদক ও অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং হত্যা মামলার আসামি গ্রেপ্তারসহ বিভিন্ন অপরাধ দমনে একাধিক অভিযান পরিচালনা করেছেন। এসব অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মালামাল উদ্ধার ও একাধিক আসামি গ্রেপ্তারের খবরও প্রকাশিত হয়েছে। ফলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা মূল্যায়নের ক্ষেত্রে এসব কার্যক্রমও বিবেচনায় নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। তবে প্রশ্ন উঠেছে, গোয়াইনঘাট উপজেলার প্রশাসনিক প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কি রঞ্জিত সরকারের কর্মসূচি বা তাঁর বাংলাদেশে প্রবেশের বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না? উপজেলা প্রশাসনের দায়িত্ব ও নজরদারির জায়গাগুলোও কি এ ঘটনায় খতিয়ে দেখা প্রয়োজন নয়? সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্ব ও ভূমিকা নিয়ে জনমনে তৈরি হওয়া প্রশ্নের স্পষ্ট ব্যাখ্যা চান স্থানীয়রা। এদিকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও উঠেছে নানা প্রশ্ন। উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের চাচাতো ভাই (সোহেল স্কয়ার রিসোর্টের) মালিক সোহেল আহমদ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক শাহজাহানের বাড়ি রাতারগুল এলাকায় পাশাপাশি অবস্থিত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। রঞ্জিত সরকারের কর্মসূচির বিষয়ে স্থানীয় রাজনৈতিক নেতারা আগে থেকে কিছু জানতেন কি না, কিংবা বিষয়টি তাঁদের নজরে এসেছিল কি না—তা নিয়েও আলোচনা চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য জানা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। তবে সবকিছুকে ছাপিয়ে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির ভূমিকা নিয়ে। আওয়ামী লীগ নেতা রঞ্জিত সরকার যদি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে থাকেন, তাহলে সীমান্ত অতিক্রমের সময় বিজিবির নজরদারিতে বিষয়টি ধরা পড়েনি কেন? তিনি কীভাবে বাংলাদেশে প্রবেশ করলেন, কীভাবে স্থানীয় পর্যায়ে কর্মসূচিতে অংশ নিলেন এবং কর্মসূচি শেষে আবার ভারতে ফিরে গেলেন—এসব বিষয় তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সচেতন মহলের বক্তব্য, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর এককভাবে সব দায় চাপিয়ে দিলে প্রকৃত দায়িত্বশীলদের ভূমিকা আড়ালে থেকে যেতে পারে। সীমান্ত নিরাপত্তা, উপজেলা প্রশাসনের নজরদারি, স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের অবস্থান এবং পুলিশের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব—প্রতিটি বিষয় আলাদাভাবে মূল্যায়ন করা প্রয়োজন। তাই রঞ্জিত সরকারের বাংলাদেশে প্রবেশ, অবস্থান, কর্মসূচিতে অংশগ্রহণ এবং ভারতে ফিরে যাওয়ার পুরো বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে সংশ্লিষ্ট সব পক্ষের ভূমিকা জনসম্মুখে তুলে ধরার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। একই সঙ্গে গোয়াইনঘাট থানা পুলিশ, উপজেলা প্রশাসন, বিজিবি এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের বক্তব্যও প্রকাশের দাবি উঠেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা