সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। উখিয়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেপ্তার র‌্যাব-১৫-এর অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এক সাজাপ্রাপ্ত আসামি আটক

লোহিত সাগরে আরও দুই ইসরাইলি জাহাজে হামলা

লোহিত সাগরে আরও দুটি ইসরায়েলি জাহাজে হামলা করেছে বলে দাবি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের। সশস্ত্র ড্রোন ও একটি নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা চালানো হয় বলে জানায়, সংগঠনটির সামরিক অংশের এক মুখপাত্র। আজ সোমবার (৪ ডিসেম্বর) সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানান, ‘ইউনিটি এক্সপ্লোরার’ এবং ‘নম্বর নাইন’ নামের দুটি জাহাজ হুতি নৌবাহিনীর সতর্কতা প্রত্যাখ্যান করার পর তাদের লক্ষ্যবস্তু করা হয়। প্রথম জাহাজটিতে একটি নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে এবং দ্বিতীয় জাহাজটিতে একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। ইয়েমেনি নৌবাহিনীর সতর্কতা সংকেত উপেক্ষা করার পর এসব জাহাজে হামলা চালানো হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আজ আমেরিকা ও ইসরাইলি সরকারের বিরুদ্ধে একটি সর্বাত্মক যুদ্ধের মধ্যে আছি এবং গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের এ যুদ্ধ অব্যাহত থাকবে। ফিলিস্তিনি জাতির প্রতি সংহতি জানিয়ে আমরা ইসরাইলি জাহাজগুলোর স্বাভাবিক চলার পথে প্রতিবন্ধকতা তৈরি করেছি।

রোববার (৩ ডিসেম্বর) সকালে লোহিত সাগরে এসব হামলার ঘটনা ঘটে। একাধিক সূত্রে জানা গেছে, হামলায় উভয় ইসরাইলি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে, লোহিত সাগরে একটি পণ্যবাহী জাহাজ আটক করেছেন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। জাহাজটির মালিক একজন ইসরায়েলি ব্যবসায়ী। তবে পরিচালনা করে জাপানের একটি প্রতিষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা