সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

মোঃ বাবুল স্টাফ রিপোর্টার

 

আজ ১৫ সেপ্টেম্বর ২০২৫ (সোমবার) সকাল ০৭:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) এ সেপ্টেম্বর/২০২৫ মাসের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

উক্ত প্যারেডে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন ময়মনসিংহ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব কাজী আখতার উল আলম মহোদয়। পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে অফিসার ও ফোর্সের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে নির্দেশনা প্রদান করেন ও দৃষ্টি নন্দন প্যারেড প্রদর্শনের জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব এস এম হাসান ইস্রাফীল, সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল), ময়মনসিংহ মহোদয়।

উক্ত মাস্টার প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব এম এম মোহাইমেনুর রশিদ, পিপিএম-বার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ আবদুললাহ্ আল্-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব মোঃ সোহরোয়ার্দী হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব দেবাশীষ কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল), জনাব মনতোষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল), জনাব সাগর সরকার, সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল), জনাব তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (এসএএফ) সহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এবং জেলা পুলিশের সকল ইউনিটের প্রতিনিধিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা