বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় যৌথভাবে চ্যাম্পিয়ান রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়- তৃণমূল থেকে জাতীয় পর্যায় ক্রীড়াঙ্গনের উন্নয়নে যুগান্তকারী উদ্যোগ নিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উত্তরায় নিখোঁজ প্রবীণ নারীর সন্ধানে পরিবারের আকুতি বিশ্ব ইন্টারন্যাশনাল প্রেসক্লাবের আন্তর্জাতিক কমিটিতে রিচার্ড ও ম্যাক্সওয়েল, সাংবাদিকদের ঐক্য জোরদারের প্রত্যাশা আনোয়ারায় কর্ণফুলীর কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) ও ইয়ংওয়ান কর্তৃপক্ষের বিরুদ্ধে স্থানীয়দের চাকরিতে অগ্রাধিকার না পাওয়ার অভিযোগ। মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ, পণ্য পায়নি সাড়ে পাঁচশত উপকারভোগি ময়মনসিংহে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন জনগণের আস্থার প্রতীক সাইফুর রহমান হিরন চট্টগ্রামে হৃদয়বিদারক ঘটনার বহিঃপ্রকাশ পরকিয়া মহামারী বিচ্ছেদের আহাজারী, শিশুরা মাতৃত্ব অধিকার বঞ্চিত এলাকায় ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ। সাতক্ষীরায় ছেলের বিয়েতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় পিতা নিহত মা আহত সাতক্ষীরার নবাগত ইউএনওকে ডি.বি. বালিকা বিদ্যালয়ের শুভেচ্ছা

ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নেই বাভুমা ও রাবাদা

চলতি মাসেই পূর্নাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারত। তিন ফরম্যাটের সিরিজের জন্য দল ঘোষণা করেছে প্রোটিয়ারা। সাদা বলের ক্রিকেটে বিশ্রাম দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা ও পেসার কাগিসো রাবাদাকে। বাভুমার অনুপস্থিতিতে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন এইডেন মারক্রাম।

তবে টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে থাকছেন বাভুমাই। এছাড়া জেরার্ড কোয়েতজে, মার্কো ইয়ানসেন ও লুঙ্গি এনগিডিকে রাখা হয়েছে শুরু দুইটি টি-টোয়েন্টির জন্য। তৃতীয়টি তাঁরা খেলবে না। টেস্টের প্রস্ততি নিতে সেসময় তারা খেলবে ঘরোয়া ফার্স্ট ক্লাস টুর্নামেন্টে।

প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন ট্রিস্তান স্টাবস, ডাভিড বেডিংহাম ও নান্দ্রে বার্গার। আগামী ১০ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। ১২ ও ১৪ তারিখে পরের দুইটি ম্যাচ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ ডিসেম্বর।

বাকি দুইটি ১৯ ও ২১ ডিসেম্বর। আর ২৬ ডিসেম্বর প্রথম টেস্ট এবং শেষ টেস্ট মাঠে গড়াবে ৩ জানুয়ারি।
টি–টোয়েন্টি দল: এইডেন মারক্রাম (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, ম্যাথিউ ব্রিজকে, নান্দ্রে বার্গার, জেরার্ড কোয়েতজে (প্রথম দুই ম্যাচ), ডোনোভান ফেরেইরা, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন (প্রথম দুই ম্যাচ), আইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি (প্রথম দুই ম্যাচ), আন্দিলে ফিকোয়াও, তাব্রেইজ শামসি, ত্রিস্তান স্টাবস ও লিজাড উইলিয়ামস।

ওয়ানডে দল: এইডেন মারক্রাম (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, নান্দ্রে বার্গার, টনি ডি জোরজি, রিজা হেন্ডরিকস, আইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, মিহলালি এমপোঙ্গোয়ানা, ডেভিড মিলার, উইয়ান মাল্ডার, আন্দিলে ফিকোয়াও, তাব্রেইজ শামসি, রেসি ফন ডার ডুসেন, কাইল ভেরেইনা ও লিজাড উইলিয়ামস।

টেস্ট দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, নান্দ্রে বার্গার, জেরার্ড কোয়েতজে, টনি ডি জোরজি, ডিন এলগার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মাল্ডার, লুঙ্গি এনগিডি, কিগান পিটারসেন, কাগিসো রাবাদা, ত্রিস্তান স্টাবস ও কাইল ভেরেইনা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা