বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬ উদ্বোধন শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির (আংশিক) ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় টাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ মাদক কারবারি আটক

এম এ মজিদ নওগাঁঃ নওগাঁর মান্দা উপজেলায় পুলিশের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার এসআই সুজনের নেতৃত্বে একটি দল উপজেলার কালিকাপুর ইউনিয়নের হালিবাড়ি (মোজার মোড়) গ্রামে অভিযান চালায়। এসময় মো. আনারুল ইসলাম (৪০) এর লিচু বাগানের মধ্যে কয়েকজন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট সেবন ও বিক্রি করছিল বলে জানা যায়। অভিযান চালিয়ে পুলিশ পাঁচজনকে আটক করে। আটককৃতরা হলেন— পলাশ উদ্দিন (২৫), রইচ উদ্দিন (২২), এমদাদুল হক মিঠুন (৪৫),আবুল কালাম আজাদ (৩৫) ও জনি ইসলাম (৩৫)। এসময় তাদের কাছ থেকে একটি সিগারেটের প্যাকেটের ভেতরে ১৩ পিস টাপেন্টাডল ট্যাবলেট (ওজন প্রায় ৫.২০ গ্রাম), মাদক সেবনের কাজে ব্যবহৃত একটি ছোট কাঠের টুকরা, ৪টি কাগজের তৈরি পাইপ ও ৫টি গ্যাস লাইটার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় ৩ হাজার ৯০০ টাকা। পরে আটককৃতদের মান্দা থানায় নিয়ে আসা হয় এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা