শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের ৩৩ জেলা ঘুরে ইতিহাস-ঐতিহ্য তুলে ধরছেন চুয়াডাঙ্গার কনটেন্ট ক্রিয়েটর আরিফ হাসান সিলেটে ৪০ বোতল ফেয়ারডিলসহ এক যুবক গ্রেফতার মিরপুরের দিয়াবাড়িতে ফল ব্যবসায়ীদের নিরাপত্তা কোথায়? মারধর, সংবাদ সম্মেলনে হামলা ও লুটপাটের অভিযোগ ঝিনাইদহে ১১ দলীয় জোটের লং মার্চ ঘিরে জামায়াতের সংবাদ সম্মেলন লাকসামে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আটক গাড়ি টেকনাফের চার পুলিশ স্থাপনা আকস্মিক পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময়, দিলেন প্রয়োজনীয় দিকনির্দেশনা রামুতে ৩ লাখ ইয়াবা উদ্ধার, নারী গ্রেপ্তার উপজেলা পরিষদের ভিটি বরাদ্দ বাতিলের দাবীতে মনপুরায় দোকানপাট বন্ধ রেখে সদরের সহস্রাধিক ব্যবসায়ীদের প্রতিবাদ ভালুকায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক

ঝিনাইদহে ১১ দলীয় জোটের লং মার্চ ঘিরে জামায়াতের সংবাদ সম্মেলন

মোঃ পারভেজ ঝিনাইদহ ঝিনাইদহে জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় ঐক্যের লং মার্চ উপলক্ষে প্রস্তুতি মুলক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১১ টার দিকে শহরের আলহেরা মোড়ে জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে দলটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেসময় জেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো: আবু বকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, জেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল আওয়াল সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো: আবু বকর বলেন, আগামীকাল বিকালে লং মার্চের বহর ঝিনাইদহে পৌছাবে। এই লং মার্চ ঘিরে জনগনের ব্যাপক সাড়া পাচ্ছি। সকলেই সেখানে অংশগ্রহনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। মুলত ৭ দফা দাবিতে এই লং মার্চ হতে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে গণভোটের গণ রায় বাস্তবায়ন। বর্তমান যারা ক্ষমতায় আছেন তারা গণভোটের গণরায় মানছেন না। দুর্নীতি, চাাঁদাবাজি, দখলবাজি বন্ধ করা ৭দফা দাবির মধ্যে অন্যতম ভাবে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা