বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল টেকনাফের হোয়াইক্যং লম্বাবিলে পায়রা সার্ভিস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ সিলেট জেলা প্রশাসক মো: সারওয়ার আলম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে ইলিয়াস কোবরা জাতীয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবলে কৃতিত্ব, প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেল মঙ্গলসিকদার খেলাঘরের মাসুম চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সদস্য নির্বাচিত হলেন হারুয়ালছড়ির আকিব আসামী আবু তাহেরের ফাঁ,সির আ,দেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা, গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কেন্দ্রীয় শহীদ মিনার ঝিনাইদহ, নলডাঙ্গায় বৃক্ষরোপণ, কৃষি উপকরণ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক সামগ্রী বিতরন

ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের বিক্ষোভ: “গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না কর্মীরা”

সংবাদদাতা: মোঃ রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া ।

বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বাদ জুমা জেলা শহরের প্রধান সড়কে এই কর্মসূচি পালিত হয়।

জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম কাসেমী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া সদর-বিজয়নগর আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহসিনুল হাসান।

তিনি তার বক্তব্যে বলেন, “২০১৩ সালের শাপলা চত্বরে এবং ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনে সহস্রাধিক আলেম-ছাত্রের রক্ত ঝরানো হয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনেও শহীদ হয়েছেন আবু সাঈদ, মীর মাহফুজ, ফতেহপুরীসহ দেড় হাজারের অধিক আন্দোলনকারী। আহত ও পঙ্গুত্ববরণ করেছেন আরও হাজার হাজার কর্মী।”

তিনি আরও বলেন,“যতদিন পর্যন্ত গণহত্যার বিচার না হবে, ততদিন আমাদের কর্মীরা ঘরে ফিরবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বিচার দেখেতে চাই।”

 

বিক্ষোভে আরও বক্তব্য রাখেন—জেলা সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা গাজী আবু ইউসুফ মাহমুদী,জেলা সমাজকল্যাণ সম্পাদক কারী সাইফুল ইসলাম,জেলা নির্বাহী সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম ফারুকী, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা সাইফুল্লাহ বিন আনসারী, ছাত্রনেতা জোবায়ের আহমদ

এসময় বক্তারা অবিলম্বে ‘২০২৪ সালের আন্দোলনে নিহতদের’ বিচার ও আহতদের পুনর্বাসনের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা