বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল টেকনাফের হোয়াইক্যং লম্বাবিলে পায়রা সার্ভিস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ সিলেট জেলা প্রশাসক মো: সারওয়ার আলম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে ইলিয়াস কোবরা জাতীয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবলে কৃতিত্ব, প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেল মঙ্গলসিকদার খেলাঘরের মাসুম চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সদস্য নির্বাচিত হলেন হারুয়ালছড়ির আকিব আসামী আবু তাহেরের ফাঁ,সির আ,দেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা, গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কেন্দ্রীয় শহীদ মিনার ঝিনাইদহ, নলডাঙ্গায় বৃক্ষরোপণ, কৃষি উপকরণ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক সামগ্রী বিতরন

গলাচিপায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল ফাইনালে প্রধান অতিথি হাসান মামুন

খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার

আজ শুক্রবার বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হলো শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান মামুন। তিনি উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

খেলা আয়োজন করেন গোলখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। ফাইনাল খেলায় মুখোমুখি হয় বড় গাবুয়া একাদশ এবং গোলখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড একাদশ। খেলাটি নির্ধারিত সময় শেষে ড্র হলে, টাইব্রেকারে বড় গাবুয়া একাদশ বিজয়ী হয়। পুরস্কার হিসেবে বিজয়ী দলকে দেওয়া হয় একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি এবং পরাজিত দল পায় একটি ২৪ ইঞ্চি এলইডি টিভি।

খেলায় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা এবং পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন এলাকার শত শত ক্রীড়ামোদী দর্শক।

টুর্নামেন্ট ঘিরে গোটা এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে খেলাধুলার প্রতি উৎসাহ এবং জাতীয়তাবাদী আদর্শের প্রতি সম্মান জাগ্রত করে আয়োজনটি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা