রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন

গলাচিপায় দশম শ্রেণির ছাত্র আমরানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপায় মো. আমরান (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে গলাচিপা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শেরে বাংলা রোডে তারা চৌরাস্তার অবসরপ্রাপ্ত শাহআলম মিয়ার বাসায় ভাড়া থাকা ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আমরান গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সে মৃত ওয়াসিম দফাদারের ছেলে। তার মা সাবিনা সুলতানা লিয়া দ্বিতীয় বিয়ে করে বর্তমানে মেহেরপুরে বসবাস করছেন। দুই ভাইয়ের মধ্যে আমরান ছোট। বড় ভাই উৎসর বিবাহিত। স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ফলে ঘটনার সময় বাসায় কেউ ছিলেন না।

আমরানের নানী নাজমুন্নাহার বেগম বিকাল সাড়ে ৩টার দিকে বাসায় গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ পান। বারবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখেন, ঘরের ভেতর আমরান ফ্যানের সাথে ঝুলছে। তার আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং দরজা ভেঙে মরদেহ নিচে নামান। কিন্তু তখন আর কিছু করার ছিল না।

ঘটনার খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে আমরানের ব্যবহৃত স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। সেখানে সর্বশেষ কথোপকথন হয়েছে ‘রোদেলা’ নামের এক মেয়ের সঙ্গে। খাটের ওপর পাওয়া একটি ছবিও স্থানীয়রা রোদেলার বলে শনাক্ত করেছেন। পুলিশ ধারণা করছে, প্রেমঘটিত কোনো ভুল বোঝাবুঝির কারণেই আমরান হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান বলেন, “আমরানের মৃত্যুর ঘটনায় প্রাথমিকভাবে প্রেমঘটিত বিষয় জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, বড় ভাই উৎসর ছোট ভাই আমরানকে খুব স্নেহ করতেন। ভাইকে একা ফেলে যেতে চাইতেন না, সব সময় পাশে থাকতেন। আর আমরানও ভাই ছাড়া কিছু ভাবত না। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস— উৎসরকে এভাবে ছোট ভাইয়ের নিথর দেহ দেখতে হলো। আমরানের মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা