রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

মোঃ রাশেদ আল শাহরিয়া স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়া, ২ নভেম্বর ২০২৫: আজ সোমবার সকাল ৮টায় ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইনচার্জ ও অফিসার-ফোর্সদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার জনাব এহতেশামুল হক সুসজ্জিত অভিবাদন মঞ্চ থেকে সালাম গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন। এ সময় প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) জনাব মোঃ নাজমুস সাকিব। প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন-আউটের উপর ভিত্তি করে পুলিশ সুপার জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। প্যারেড শেষে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এরপর পুলিশ সুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা। সভায় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ওসি ডিবি সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পুলিশ সুপার সকলকে অর্পিত দায়িত্ব পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে পালন করার নির্দেশ দেন। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের পুরস্কৃত করা হয়। কল্যাণ সভায় উপস্থিত পুলিশ সদস্যরা পুলিশ সুপার মহোদয়ের কাছে বিভিন্ন দাবি ও প্রস্তাবনা উত্থাপন করেন। তিনি সেগুলো মনোযোগ সহকারে শোনেন এবং বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা