শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন।

ঝিনাইদহে সাইবার পুলিশের সাফল্য, শতাধিক মোবাইল ও প্রায় লাখ টাকা উদ্ধার

মোঃ পারভেজ ঝিনাইদহ ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল বিভিন্ন অপরাধ দমনে সম্প্রতি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে যাওয়া ১১২টি মোবাইল ফোন উদ্ধার করেছেন। এছাড়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর মাধ্যমে হাতিয়ে নেওয়া ৯৩,২২০ টাকারও বেশি অর্থ প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে। সাইবার অপরাধ দমনে পুলিশ প্রযুক্তির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে প্রতারকদের শনাক্ত করছে। তারা ক্লোন ফেসবুক আইডি, অনলাইন জুয়া, সাইবার বুলিং, হ্যাকিং, টিকটক সংক্রান্ত প্রতারণা ইত্যাদি অপরাধে নজরদারি বাড়িয়েছে। একই সঙ্গে স্কুল–কলেজ পড়ুয়া শিক্ষার্থী, গৃহিণী ও চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণির নারী-পুরুষকে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা দিচ্ছে। পুলিশ সুপার মঞ্জুর মোরশেদ জানান, ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল প্রতিনিয়ত জনগণের পাশে থেকে সাইবার অপরাধ দমনে কাজ করছে। কোনো প্রতারণামূলক কল বা মেসেজে প্রাপ্ত OTP, পাসওয়ার্ড বা ব্যাংক তথ্য কেউ যেন শেয়ার না করেন বলে তিনি আহ্বান জানান। ঝিনাইদহ জেলা পুলিশের এ উদ্যোগ সাইবার নিরাপত্তা জোরদার ও সাধারণ মানুষের আর্থিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা