শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আদর করার হাতেই চাপাতির কোপ! শাহজাদপুরে ৫ বছরের শিশুর নৃশংস মৃত্যু গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা দেশের জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী গোমস্তাপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার শুভ উদ্বোধন। টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২ টেকনাফে বিজিবির অভিযানে ৩৬ হাজার ইয়াবাসহ আটক ১

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ জিয়াউদ্দিন জেলা বিশেষ প্রতিনিধি (ভোলা) ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. আলিফ নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। (৫এপ্রিল) রোববার দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরছকিনা এলাকার খোরশেদ আলম চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু আলিফ এর দাদা লালমোহন বাজারে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক মিয়া (মানু)।তার সুযোগ্য ছেলে মো. ওবায়েদুর রহমান কাজল মুন্সি, তার আদরের ছেলে শিশু আলিফ । শিশু আলিফের চাচা মো. মুরাদ মুন্সী জানান, দুপুরের দিকে বাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে উঠানে খেলছিল আলিফ। এ সময় বসতঘর সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায় সে। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন পরিবারের সদস্যরা। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে আলিফকে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক আলিফের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা