রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ গণভোটের ৭০ শতাংশ মানুষের রায় অগ্রাহ্য করা হয়েছে কালীগঞ্জের পথসভায় জামায়াত আমির ভিক্ষুক জুলেখা হত্যা: আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন পিকআপে অভিনব কৌশলে গাঁজা পাচার, কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ গাড়ি। দশজন মাদকসেবী ধরার চেয়ে একজন গডফাদার ধরা জরুরি: গলাচিপায় মাদকের বিস্তার রোধে বিশেষজ্ঞদের উদ্বেগ বাংলাদেশের ৩৩ জেলা ঘুরে ইতিহাস-ঐতিহ্য তুলে ধরছেন চুয়াডাঙ্গার কনটেন্ট ক্রিয়েটর আরিফ হাসান সিলেটে ৪০ বোতল ফেয়ারডিলসহ এক যুবক গ্রেফতার মিরপুরের দিয়াবাড়িতে ফল ব্যবসায়ীদের নিরাপত্তা কোথায়? মারধর, সংবাদ সম্মেলনে হামলা ও লুটপাটের অভিযোগ ঝিনাইদহে ১১ দলীয় জোটের লং মার্চ ঘিরে জামায়াতের সংবাদ সম্মেলন লাকসামে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আটক গাড়ি

নড়াইলের লোহাগড়ায় যুবদল নেতা সালমান হত্যা, ভাড়াটে খুনি গ্রেফতার

মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ নড়াইলের লোহাগড়ায় যুবদল নেতা সালমান হত্যা, ভাড়াটে খুনি গ্রেফতার নড়াইলের লোহাগড়া উপজেলায় যুবদল নেতা মো. সালমান খন্দকার হত্যার ঘটনার ভাড়াটে খুনি নয়ন ফকির ওরফে আশিককে (২৬) গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (৪ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। আশিক ওই গ্রামের করিম ফকিরের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে যায়, গত বছরের বৃহস্পতিবার (৮ মে) রাতে যুবদল নেতা সালমান ও তার বন্ধুরা লোহাগড়া উপজেলার রামকান্তপুর মধুমতি নদীর পাড়ে পিকনিক করে। ওইদিন সন্ধ্যায় তার মাকে সালমান জানায় যে, রাতে পিকনিক আছে সেখানে খাবো। পিকনিকে গিয়ে সে আর বাড়িতে ফিরে আসে না। পরে পরিবারের লোকজন তাকে ফোন করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এর পরেরদিন শুক্রবার (৯ মে) সকালে উপজেলার শামুকখোলা গ্রামের কাউলিডাঙ্গা বিল থেকে সালমান খন্দকার নামে ওই যুবদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই বছরের রোববার (১১ মে) নিহত সালমানের ভাই নাহিদ খন্দকার বাদী হয়ে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এর আগেও তদন্তে হত্যার ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। এরই ধারবাহিকতায় শনিবার (৪ এপ্রিল) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তারক বিশ্বাস সঙ্গীয় ও ফোর্সসহ লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হত্যার ভাড়াটে খুনি নয়ন ফকির ওরফে আশিককে গ্রেফতার করেন। এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, সালমান হত্যার সঙ্গে জড়িত ভাড়াটে খুনি নয়ন ফকির ওরফে আশিককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা