শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন।

ডিমলায় ২০২৪-২৫ইং কৃষি প্রণোদনার আওতায় তাল ও নারিকেলের চারা, মরিচ, শবজিবীজ ও উপকরণ বিতরণ উদ্বোধন

আশীষ বিশ্বাস

সিনিয়র স্টাফ রিপোর্টার

 

নীলফামারী ডিমলায় ২০২৪-২৫ইং কৃষি প্রণোদনার আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাল ও নারিকেলের চারা এবং সাধারণ কৃষকদের মাঝে মরিচ, সবজি বীঁজ উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) সকালে কৃষি অফিসের হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃষি অফিসার মীর হাসান আল বান্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামান উপস্থিত থেকে বীঁজ ও চারা গাছ বিতরণ উদ্বোধন করেন। সাধারণ মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচিতে উৎসাহ প্রদানের লক্ষ্যে ২০২৪-২৫ইং কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে ৯০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬টি করে তাল গাছের চারা ও ৫২ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬টি করে নারিকেল গাছের চারা সারসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও সাধারণ কৃষকদের মাঝে মরিচ, সবজি বীজঁ ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

এ সময় আরোও উপস্থিত ছিলেন,উপজেলা প্রকৌশলী
শফিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মাসুদুল হক,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, গণমাধ্যম কর্মী, সুবিধাভোগী কৃষকগণ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা