বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় যৌথভাবে চ্যাম্পিয়ান রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়- তৃণমূল থেকে জাতীয় পর্যায় ক্রীড়াঙ্গনের উন্নয়নে যুগান্তকারী উদ্যোগ নিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উত্তরায় নিখোঁজ প্রবীণ নারীর সন্ধানে পরিবারের আকুতি বিশ্ব ইন্টারন্যাশনাল প্রেসক্লাবের আন্তর্জাতিক কমিটিতে রিচার্ড ও ম্যাক্সওয়েল, সাংবাদিকদের ঐক্য জোরদারের প্রত্যাশা আনোয়ারায় কর্ণফুলীর কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) ও ইয়ংওয়ান কর্তৃপক্ষের বিরুদ্ধে স্থানীয়দের চাকরিতে অগ্রাধিকার না পাওয়ার অভিযোগ। মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ, পণ্য পায়নি সাড়ে পাঁচশত উপকারভোগি ময়মনসিংহে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন জনগণের আস্থার প্রতীক সাইফুর রহমান হিরন চট্টগ্রামে হৃদয়বিদারক ঘটনার বহিঃপ্রকাশ পরকিয়া মহামারী বিচ্ছেদের আহাজারী, শিশুরা মাতৃত্ব অধিকার বঞ্চিত এলাকায় ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ। সাতক্ষীরায় ছেলের বিয়েতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় পিতা নিহত মা আহত সাতক্ষীরার নবাগত ইউএনওকে ডি.বি. বালিকা বিদ্যালয়ের শুভেচ্ছা

শ্রীপুরে এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের যৌক্তিক দাবিতে শিক্ষক সমাবেশ ।

কাজিম উদ্দিন ভূঁইয়া (গাজীপুর) শ্রীপুর প্রতিনিধি ;গাজীপুরের শ্রীপুরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবিসমূহ আদায়ের লক্ষ্যে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের গাজীপুর জেলা শাখার আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৫০% বাড়িভাড়া, শতভাগ বেতন-ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতাসহ সব ধরনের ন্যায্য সুবিধা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আমরা বৈষম্যের শিকার হয়ে আসছি। শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করেও সরকারি সুযোগ-সুবিধা থেকে আমরা বঞ্চিত। আমাদের দাবি পূরণ না হলে আন্দোলন আরও বেগবান করা হবে।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ আদর্শ শিক্ষকগাজীপুর জেলা শাখার সভাপতি প্রফেসর আব্দুল বারী এবং সঞ্চালনা করেন ফেডারেশনের সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের গাজীপুর জেলার সহ-সভাপতি মোকলেসুর রহমান, ড. আসাদুল্লাহ্, শ্রীপুর উপজেলার সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ,কাপাসিয়া উপজেলার সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ মোল্লা, সদর উপজেলার সভাপতি মাস্টার হাবিবুর রহমান, কালিগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা শিহাব উদ্দিন, শ্রীপুর উপজেলা কলেজ শাখার সভাপতি ডক্টর হারুনুর রশিদ,সহ আরো অনেকেই।এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও ফেডারেশনের নেতৃবৃন্দ।
বক্তারা সরকারের প্রতি দ্রুত সময়ের মধ্যে যৌক্তিক দাবি বাস্তবায়নের আহ্বান জানান, যেন শিক্ষকরা যথাযথ মর্যাদা ও ন্যায্য সুবিধা নিয়ে শিক্ষা কার্যক্রমে মনোযোগ দিতে পারেন।সমাবেশ শেষে আন্দোলনকারী শিক্ষকরা উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে থানার মোড়ে এসে মিছিলটি শেষ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা