রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য কমিটি গঠন নিয়ে আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ বগুড়ার উন্নয়নে ২৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন, চলতি মাসেই আসছেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম মহেশপুরে ভারতীয় ফেয়াডরডিল উ,দ্ধার পা,লিয়ে গেল মালিক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সভাপতি প্রদীপ রায়, সাধারণ সম্পাদক আরিফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাহ পরান; ফুলেল শুভেচ্ছায় বরণ নবনির্বাচিত নেতৃবৃন্দকে রায়পুর (লক্ষ্মীপুর) সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের আতঙ্কের নাম ওসি হাফিজুর রহমান পিপিএম মিরপুর মডেল থানায় যোগদানের পর অপরাধ দমনে তৎপরতা, স্বস্তি ফিরছে সাধারণ মানুষের মধ্যে ৪০ বছরের অবসরপ্রাপ্ত ও কর্মরত আমলা সিন্ডিকেটের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ, আইনের আওতায় আনার দাবি সেহলী পারভীনের ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে ছোট ভাইকে হত্যার অভিযোগ, বড় ভাই আটক বাংলাদেশ প্রেস কাউন্সিলের কর্মশালায় বিএসকেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ৭০ সাংবাদিকের অংশগ্রহণ

চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য

গ্রেপ্তার এস এম জসিম বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহা চরফরিদ এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি হার্ডজিপ গাড়িসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তির নাম হাসিবুর রহমান (৩৯)। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ে কর্মরত বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শিকলবাহা চরফরিদ এলাকার ফসিল সিএনজি গ্যাস ফিলিং স্টেশনসংলগ্ন সৈয়দ স্টোরের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। সিএমপির ডিবি (বন্দর) বিভাগের স্পেশাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী বিপিএম-সেবার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উপ-পুলিশ কমিশনার ডিবি (বন্দর/পশ্চিম) কাজী মো. আব্দুর রহিমের নির্দেশনায় পরিচালিত অভিযানে হাসিবুর রহমানকে আটক করা হয়। পুলিশ জানায়, অভিযানের সময় তাঁর হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া ইয়াবা পরিবহনে ব্যবহৃত কালো রঙের একটি হার্ডজিপ গাড়ি (ঢাকা মেট্রো-ঘ-১৮-১৩১৭) জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি নিজেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ের সদস্য হিসেবে পরিচয় দেন। তাঁর কর্মস্থলের বিষয়ে নিশ্চিত হতে সংশ্লিষ্ট সহকারী পরিচালকের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। *সরকারি মাদকবিরোধী সংস্থার একজন সদস্যের বিরুদ্ধে ইয়াবা বহনের অভিযোগ ওঠায় ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট মহলে নানা প্রশ্ন তৈরি হয়েছে।*


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা