বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মৌলভীবাজার একতার বন্ধনের ইফতার মাহফিল চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ নারীসহ ৪ জন আটক ঝিনাইদহে মানবতার সেবায় এগিয়ে তারুণ্যের প্রতিধ্বনি গলাচিপায় উন্নয়নের নতুন দিগন্ত: রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন উখিয়ায় বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা, অস্ত্রসহ চোরাকারবারী আটক ঈদ সামগ্রী বিতরণে মানবিক দৃষ্টান্ত গড়েছে কোটচাঁদপুর ব্লাড ব্যাংক খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী নাটোরে পাটুল বাজারে ভয়াবহ অগ্নিকান্ড ৬টি দোকান পুড়ে ৩০ লক্ষ টাকার ক্ষতির আশংকা। ঈদে বাড়ি ফেরা মানুষের যাত্রা নিরাপদ হোক ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ২৬০ জন অসচ্ছল মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।

রায়গঞ্জে রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল

মোঃ রেজাউল করিম খান

সিরাজগঞ্জের রায়গঞ্জে রোববার রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।  অনুষ্ঠানটি রোববার বিকেল ৫টায় ইউনিটির ভুইয়াগাতি কার্যালয়ে সম্পন্ন হয়। সংগঠনটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন বকুল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামন। প্রধান অতিথির বক্তব্যে ওসি আহসানুজ্জামন বলেন, “সাংবাদিকদের মর্যাদা রক্ষা ও নির্ভীক সংবাদ পরিবেশন নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এই ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও একাত্মতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিকরা সমাজের চোখ ও কান, তাই তাদের নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে কাজ করার সুযোগ থাকা উচিত। সমাজের সকল শ্রেণি ও সরকারিকর্তাদের সাংবাদিকদের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খান, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদীর এবং উপজেলা প্রেসক্লাব ও উপজেলা বিএনপি’র মিডিয়া সেলের সাধারণ সম্পাদক রাম সরকার বিপ্লব প্রমুখ। ইফতার ও দোয়া মাহফিলে রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, অন্যান্য নেতৃবৃন্দ এবং রায়গঞ্জের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা