বিশেষ প্রতিনিধি (আতাউর রহমান)
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ‘ইসলাম পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সোমবার (১৬ মার্চ) সকালে বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসের কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে মাসুদুর রহমান নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কুয়াকাটাগামী একটি ট্রাকের সাথে সংঘর্ষে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে