শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার আয়োজনে ইফতার মাহফিল রমজানের সৌহার্দ্যে গলাচিপায় আইনজীবীদের ইফতার মাহফিল কোটচাঁদপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সৌদি আরবের খেজুর বিতরণ পুলিশ মেমোরিয়াল ডে–২০২৬ উপলক্ষে শহীদ পুলিশ সদস্যের পরিবারকে উপহার সামগ্রী বিতরণ জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোবিন্দগঞ্জ থেকে নিখোঁজ যুবক, পরিবারে উদ্বেগ রাজশাহী এডভোকেট বার সমিতির নির্বাচন: সভাপতি কাসেম, সম্পাদক জাহেদী দল থেকে পদত্যাগ করলেন মেজর হাফিজ এবং কায়সার কামাল। ঝিকরগাছায় এম সি ডি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ নলডাঙ্গায় অননুমোদিতভাবে তেল মজুদ: ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা। লালমোহনে লিচুর বাম্পার ফলনের আশা। পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচনের দাবি প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি চুয়াডাঙ্গায় ভোক্তা-অধিকারের অভিযান মিষ্টির মধ্যে পোকামাকড় জরিমানা ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত, বাড়ীঘর ভাংচুর শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নওগাঁ জেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে মহান জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। চুয়াডাঙ্গা-২ আসনের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিনিধিত্বে সংসদ অধিবেশনে যোগ দিলেন এমপি মোঃ রুহুল আমিন বৃষ্টির সাথে বজ্রপাত, মান্দায় যুবকের মর্মান্তিক মৃত্যু দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এস এম হানিফ আলী-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বকত। তিনি বলেন,
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ এখন সুগম হয়েছে। এই গণতান্ত্রিক ধারা শক্তিশালী করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক প্রেসক্লাব ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত মান ও জীবনমান উন্নত না হলে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সাংবাদিকদের কল্যাণে ‘মিডিয়া কার্ড’-এর মতো একটি ব্যবস্থা চালু করে তাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করার দাবি জানান তিনি।
মিডিয়া ক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন ভূঁইয়া-র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাবের উপদেষ্টা ও জাতীয় দৈনিক বাংলার ডাক পত্রিকার প্রকাশক ও সম্পাদক
অ্যাডভোকেট মো. মনোয়ার হোসেন, জাতীয় ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফোরামের চেয়ারম্যান মো. দুলাল মিয়া, খবর বাংলাদেশের সম্পাদক জাকির হোসেন মোল্লা, বাংলাদেশ ভূমিহীন ও গ্রহহীন হাউজিং লিমিটেডের সাধারণ সম্পাদক মো. আজহার আলী, ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মো. ফেরদৌস খান, প্রমুখ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের কেন্দ্রীয় সভাপতি শাহজাদা সৈয়দ মো. ওমর ফারুক পীরজাদা, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস পাটোয়ারী, মো. শিপন, জাকির হোসেনসহ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং পরে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা