বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় মিরপুরের ইব্রাহিমপুরে রাজউকের অনুমোদন ছাড়াই চারতলা ভবন নির্মাণের অভিযোগ নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সেপটিক ট্যাংক ও অনুমোদিত নকশা—নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের আতঙ্ক মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক

এন আই সিকদার ফাউন্ডেশনের আয়োজনে গলাচিপায় কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপায় এন আই সিকদার ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা অফিসার্স ক্লাবে আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দিনব্যাপী অনুর্ধ্ব ২০ হাফিজদের নিয়ে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন আই সিকদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নুরুল ইসলাম সিকদার। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের মহাসচিব ও গলাচিপা উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রের কর্মকর্তা ডা. মো. ইমাম সিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকরা।

পটুয়াখালী জেলার বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা থেকে আগত হাফেজ ক্বারী মাওলানা  মো. আবু জাফর গিফারীসহ আরও দুইজন বিশিষ্ট আলেম।

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে বিজয়ীকে প্রদান করা হয় ৫০ হাজার টাকা। এছাড়া আরও অন্যান্য পুরস্কারও ছিল এবং অংশগ্রহণকারীদের মধ্যে ক্রেস্টও বিতরন করা হয়।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নুরুল ইসলাম সিকদার ও ডা. মো. ইমাম সিকদার।

সভাপতি মো. নুরুল ইসলাম সিকদার তার বক্তব্যে বলেন, “পবিত্র কুরআনের আলোকে সমাজ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামের সত্যিকারের বার্তা ধারণ করতে হবে।”

বিশেষ অতিথি ডা. মো. ইমাম সিকদার বলেন, “ধর্মীয় শিক্ষা ও কুরআন তিলাওয়াত আমাদের নৈতিক মূল্যবোধকে দৃঢ় করে। এ ধরনের আয়োজন তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করবে।”

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা