শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহেশপুরে এডিপির অর্থায়নে অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও বিভিন্ন উপকরণ বিতরণ চেয়ারম্যান পদপ্রার্থীর গণসংযোগ চালিয়ে যাচ্ছে। পাবনার আতাউল্লাপুরে নদীর খননকৃত মাটি কাটার দায়ে ভেকু মালিককে ১ লাখ টাকা জরিমানা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান নিউ ফিউচার লাইফের মতবিনিময় সভায় চুয়াডাঙ্গায় ভুয়া কাবিননামা ফেসবুকে পর্নোগ্রাফি ছড়ানো অভিযোগে যুবক গ্রেপ্তার শৈলকুপায় মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: ৫ মাসে গ্রেফতার ৩৫০ মাদকমুক্ত সমাজ গড়তে মহেশপুরে জামায়াত এর যুব বিভাগের মানববন্ধন। গোমস্তাপুরে রোকনপুর পূর্ণভবা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত। বিএনপি সরকার ব্যার্থ হওয়ার জন্য আসেনি – সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী,

রাজশাহীতে বহিষ্কৃত ডিবি হাসানের সহযোগীদের চার্জশিটে অন্তর্ভুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক::

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও ভাষা সৈনিক পরিবারের সন্তান সাইদুর রহমান বহিষ্কৃত ডিবি পুলিশের সদস্য হাসানের সহযোগীদেরও চার্জশিটে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজশাহী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এই দাবি উত্থাপন করেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে সাইদুর রহমান বলেন, বহিষ্কৃত ডিবি হাসান গত কয়েক বছরে অসংখ্য মানুষকে নির্যাতন করেছে। বিশেষ করে ২০১৯ সালের ২৩ অক্টোবর রাজশাহীতে ঘটে এক ভয়াবহ ঘটনা। সেদিন দিনে-দুপুরে একটি বাসায় গিয়ে হাসান একজন নিরীহ মানুষকে মাদক দিয়ে ফাঁসানো হয়। এ ঘটনায় হাসানের সঙ্গে যারা জড়িত ছিলো, তাদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে চার্জশিটে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

তিনি আরও অভিযোগ করেন, কয়েক বছরের ব্যবধানে রাজশাহীতে হাসান ২/৩টি বাড়ি নির্মাণ করেছে। একজন এসআই হয়েও এত বিপুল অর্থের উৎস কোথা থেকে এলো, তা দুদককে খতিয়ে দেখতে হবে।

প্রেসক্লাব সভাপতি আরও জানান, গত সভায় আমি বেশ কিছু দাবি তুলেছিলাম, যেগুলোর অনেকগুলোই ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। বর্তমানে রাজশাহীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। এজন্য আমি আরএমপি কমিশনার এবং বোয়ালিয়া থানার ওসিকে ধন্যবাদ জানাই।

সভায় জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা