শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য কমিটি গঠন নিয়ে আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ বগুড়ার উন্নয়নে ২৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন, চলতি মাসেই আসছেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম মহেশপুরে ভারতীয় ফেয়াডরডিল উ,দ্ধার পা,লিয়ে গেল মালিক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সভাপতি প্রদীপ রায়, সাধারণ সম্পাদক আরিফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাহ পরান; ফুলেল শুভেচ্ছায় বরণ নবনির্বাচিত নেতৃবৃন্দকে রায়পুর (লক্ষ্মীপুর) সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের আতঙ্কের নাম ওসি হাফিজুর রহমান পিপিএম মিরপুর মডেল থানায় যোগদানের পর অপরাধ দমনে তৎপরতা, স্বস্তি ফিরছে সাধারণ মানুষের মধ্যে ৪০ বছরের অবসরপ্রাপ্ত ও কর্মরত আমলা সিন্ডিকেটের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ, আইনের আওতায় আনার দাবি সেহলী পারভীনের ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে ছোট ভাইকে হত্যার অভিযোগ, বড় ভাই আটক বাংলাদেশ প্রেস কাউন্সিলের কর্মশালায় বিএসকেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ৭০ সাংবাদিকের অংশগ্রহণ সীমান্ত দিয়ে রঞ্জিত সরকারের আসা-যাওয়া, দায় কি শুধু গোয়াইনঘাট থানার ওসির? সচেতন মহলের প্রশ্ন পুলিশ, ইউএনও, বিজিবি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন

রংপুরে আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবসে’র কর্মসূচি শুরু

মোঃ আফ্ফান হোসাইন আজমীর, রংপুর:

গত বছরের ঠিক এ দিনটিতে সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে নির্মমভাবে শহীদ হন আবু সাঈদ। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের স্মরণে এ দিনটিকে জুলাই শহীদ দিবস ঘোষণা করা হয়েছে।

দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে রংপুরে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস।

বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বামনপুর গ্রামের জাফর পাড়ার বাড়িতে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কার্যক্রম।

এতে রংপুর জেলা প্রশাসন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন, জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও বিভিন্ন পেশাজীবীর মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। এ দিনকে ঘিরে মানুষের ঢল নামে পীরগঞ্জের বামনপুর গ্রামে।

শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রাব্বানী, সেক্রেটারি মাওলানা এনামুল হক, মহানগরের আমির এটিএম আজম খানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এরপরই শ্রদ্ধা নিবেদন করতে সেখানে আসেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ কেন্দ্রীয় ও রংপুর জেলা ছাত্রদলের নেতারা।

তারা বলেন, সাঈদের আত্মদানের বিষয়টি বিশ্ববিদ্যালয় কোনোদিন ভুলে যাবে না। তার স্মৃতি নিয়ে কাজ করছে তারা। একই সঙ্গে আবু সাঈদ হত্যার বিচার দ্রুত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা সক্রিয় ভূমিকা রাখছে।

এসময় কান্নায় ভেঙে পড়েন আবু সাঈদের বাবা-মা। ছেলে হত্যার বিচার চান তারা, এছাড়া সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কালো ব্যাজ ধারণ করে শোক র‍্যালি করা হয়।

উদ্বোধন করা হবে আবু সাঈদ তোরণ ও মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর এবং তার নিহত স্থানে ‘আবু সাঈদ চত্বর’ ঘোষণার মাধ্যমে একটি স্মৃতিস্তম্ভ স্থাপনের কাজ শুরু হবে।

দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বিকেল ৩টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিকেল সাড়ে ৫টায় দোয়া ও মিলাদ মাহফিল। শহীদ আবু সাঈদের স্মরণে দিনব্যাপী নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও বিশেষ কর্মসূচি পালন করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা