সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা চাই,মোহাম্মদ ,নুরুল ইসলাম নয়ন এমপি, ভোলা -৪ ঝিনাইদহে হোটেল ‘আল রিজিক’ এর শুভ উদ্বোধন পর্নোগ্রাফি আইনের মামলায় কর্ণফুলীতে নাঈম উদ্দিন নামের এক ব্যক্তি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়মের, নিউজ প্রকাশের পরে পরিদর্শনে এমপি ডাঃ মিজানুর রহমান। সাতক্ষীরার প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত সুন্দরবনে বন বিভাগের অভিযানে ১৫০ কেজি চিংড়ি মাছসহ নৌকা আটক শম্ভুপুর ইউনিয়নের শিবপুর ১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের অবহেলায় চরম দুর্ভোগ: দ্রুত রাস্তা সংস্কারের দাবি এলাকাবাসীর সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন সাংবাদিক নার্গিস

পরকীয়ার জেরে টঙ্গীতে যুবক কামরুল হত্যা: মূল অভিযুক্ত সাব্বির আহমেদ গ্রেপ্তার, তদন্ত কর্মকর্তার সফল অভিযান।

সেলিম মাহমুদ স্টাফ রিপোর্টার।
গাজীপুর টঙ্গীর দত্তপাড়ায় পরকীয়ার জেরে সংঘটিত যুবক কামরুল হত্যা মামলার প্রধান অভিযুক্ত সাব্বির আহমেদকে (৩২) গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মেহেদী হাসান এর নেতৃত্বে পরিচালিত এক সফল অভিযানে বৃহস্পতিবার ভোরে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাব্বির টঙ্গীর দত্তপাড়া প্রাইমারি স্কুল রোড এলাকার মৃত আবু তাহেরের ছেলে। হত্যাকাণ্ডের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
পুলিশ জানিয়েছে, গত শনিবার সকালে টঙ্গীর দত্তপাড়া দিঘির পাড় এলাকায় নিহত কামরুলকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন সাব্বির। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় কামরুলের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার সাথে সরাসরি জড়িত নারী আসামি সুলতানাকে এর আগে গ্রেপ্তার করেছিল পুলিশ।
উপ-পরিদর্শক মেহেদী হাসান গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জয়পুরহাট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মূল আসামি সাব্বিরকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
জানা গেছে, আসামি সুলতানার সঙ্গে পরকীয়া সম্পর্কের জের ধরেই কামরুলকে হত্যা করা হয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামি সাব্বিরকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা