খন্দকার জলিল, জেলা প্রধান, পটুয়াখালী
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বড় বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রামের ৪ নম্বর ওয়ার্ড থেকে ইউপি সদস্য (মেম্বার) প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন মোঃ সাইফুর রহমান (হিরন)। তিনি সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি এবং ছোট-বড় সকলের অত্যন্ত পছন্দের মানুষ। বড় বাইশদিয়া ইউনিয়নের একটি সম্ভ্রান্ত ও ঐতিহ্যবাহী পরিবারের সন্তান হিসেবে এলাকায় তার পারিবারিক ঐতিহ্য ও ব্যক্তিগত গ্রহণযোগ্যতা অত্যন্ত সুদৃঢ়। রাজনৈতিক অঙ্গনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন একনিষ্ঠ, নিবেদিতপ্রাণ কর্মী এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক। ব্যক্তিগত জীবনে মোঃ সাইফুর রহমান (হিরন) অত্যন্ত সৎ, নির্লোভ ও ভালো মনের মানুষ। তার কোনো নেতিবাচক বা বিতর্কিত অতীত নেই; বরং স্বচ্ছ ভাবমূর্তি, বিনয় ও পরোপকারী মানসিকতার কারণে তিনি সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, সময়ের সাহসী এই ব্যক্তিত্ব তরুণ প্রজন্মের অহংকার এবং মুরব্বিদের অত্যন্ত স্নেহভাজন। একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও বৈষম্যহীন ৪ নম্বর ওয়ার্ড গড়ার প্রত্যয় নিয়ে তিনি জনগণের পাশে দাঁড়িয়েছেন। ওয়ার্ডের রাস্তাঘাটের উন্নয়ন, সহজ ও স্বচ্ছ নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং অসহায় ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ে তিনি অঙ্গীকারবদ্ধ। কাটাখালী তথা ৪ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় মোঃ সাইফুর রহমান (হিরন) ছোট-বড় সবার দোয়া, ভালোবাসা ও মূল্যবান সমর্থন কামনা করছেন।