বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর শুভ উদ্বোধন যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ নূরুল ইসলাম মনি প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ঘোড়শাল ইউনিয়নে বিএনপি প্রার্থী ইসহাক আলী মোল্লার সমর্থনে উঠান বৈঠক ও জনসভা, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ # চুয়াডাঙ্গার বাজদিয়া গ্রামে শারদীয় দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ উখিয়ার হুমায়ুন হত্যা মামলার ২ নম্বর আসামি মরিচ্যায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা শামসুল কবির খানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি ঝিনাইদহে আসক-এর ৩১ সদস্যের নতুন কমিটি গঠন,

ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

মোঃ আজগার আলী, স্টাফ রিপোর্টার সাতক্ষীরা:

গোপালগঞ্জে ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় পৃথকভাবে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৭ জুন দুপুরে শহরের নিউমার্কেট মোড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দুই ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে।
জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী কামরুজ্জামান বুলুর সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী শেখ আহসান উল্যা, অধ্যক্ষ মোহাম্মদ আখতারুজ্জামান, ছাত্র সংসদের প্রতিনিধি এ এইচ রিফাতসহ অন্যান্য নেতাকর্মীরা।

এর আগে সকালে শহরের খুলনা রোড মোড়ের শহিদ আসিফ চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এবং বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার আহবায়ক আরাফাত হোসেন, সাবেক সদস্য সচিব সোহাইল মাহাদিন, সাবেক মুখপাত্র মোহিনী তাবাসসুমসহ আরও অনেকে।

বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন এবং ছাত্রদের ন্যায্য অধিকারের পক্ষে একযোগে সোচ্চার হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা