সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা চাই,মোহাম্মদ ,নুরুল ইসলাম নয়ন এমপি, ভোলা -৪ ঝিনাইদহে হোটেল ‘আল রিজিক’ এর শুভ উদ্বোধন পর্নোগ্রাফি আইনের মামলায় কর্ণফুলীতে নাঈম উদ্দিন নামের এক ব্যক্তি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়মের, নিউজ প্রকাশের পরে পরিদর্শনে এমপি ডাঃ মিজানুর রহমান। সাতক্ষীরার প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত সুন্দরবনে বন বিভাগের অভিযানে ১৫০ কেজি চিংড়ি মাছসহ নৌকা আটক শম্ভুপুর ইউনিয়নের শিবপুর ১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের অবহেলায় চরম দুর্ভোগ: দ্রুত রাস্তা সংস্কারের দাবি এলাকাবাসীর সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন সাংবাদিক নার্গিস

গোপালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

-বিশ্বজিৎ চক্রবর্তী

টাঙ্গাইল জেলা প্রতিনিধি :

টাঙ্গাইলের গোপালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।বিএনপির গোপালপুর উপজেলা কার্যালয়ে মঙ্গলবার ৯ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নাজমা পারভীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু। বিশেষ অতিথি ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল,গোপালপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত,শহর বিএনপির সাধারণ সম্পাদক মো: চান মিয়া।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা যুবদলের সভাপতি মো: সাইফুল ইসলাম লেলিন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: জাকির হোসেন প্রিন্স,জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের উপজেলা সভাপতি মো: শাহানুর আহমেদ সোহাগ,গোপালপুর উপজেলা যুবদলের সদস্য সচিব বদিউজ্জামান রানা,গোপালপুর শহর যুবদলের সভাপতি আবদুল্লাহ আল মামুন,রানু বেগম,নুরজাহান বেগম
প্রমুখ।বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে মহিলা দলের সাধারণ সম্পাদক মমতাজ বেগমের সঞ্চালনায় ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা