বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও ভূমিহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) ও মাতৃজগত পরিবারের উদ্যোগে এক হাজার রোজাদারের মধ্যে ইফতার বিতরণ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের নিবন্ধন সম্পন্ন, রেজিস্ট্রেশন নম্বর S-14517 পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C)-এর পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ সাধারণ মানুষের চাওয়া জিয়া পরিবার: বগুড়া-৬ উপনির্বাচনে কে হচ্ছেন ধানের শীষের কান্ডারী? নবম পে স্কেল বাস্তবায়নে আশ্বাস দিলেন নবাগত অর্থমন্ত্রী। বালিয়াডাঙ্গীতে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে পবিত্র রমজানুল মোবারক শুরু বৃহস্পতিবার ১৯ তারিখ “জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকার সম্পাদক ও সিনিয়র সহ-সম্পাদকের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নেতারা বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট দিতে বেকারি শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য মিছিল শাজাহানপুরে (বগুড়া-৭) ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা সুষ্ঠু বাস্তবায়নে আলোচনা সভা। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল সারিয়াকান্দি উপজেলা উন্নয়নের ধারাবাহিকতা রাখতে কাজী রফিকুলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের নন্দীগ্রামের উন্নয়নে মোশাররফকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার বগুড়া-৬ আসনে ধানের শীষের পক্ষে জাগপার গণসংযোগ ও প্রচারণা

গলাচিপায় আইনজীবীদের টানা ১৪ দিন আদালত বর্জনেও মিলেনি সমাধান

খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার মো. আবু জাফরের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ আইনজীবীরা টানা ১৪ দিন ধরে আদালত বর্জন কর্মসূচি পালন করছেন। তবে এ দীর্ঘ সময়েও সমস্যার কোনো সুরাহা হয়নি, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ বিচারপ্রার্থী।

অভিযোগে জানা যায়, এমএলএসএস পদ থেকে প্রভাব খাটিয়ে পেশকারে উন্নীত হওয়ার পর থেকেই আবু জাফর নানা অনিয়মের মাধ্যমে আদালতকে ব্যক্তিগত আয়ের কেন্দ্রে পরিণত করেন। মামলার তারিখ পরিবর্তন, রায় প্রভাবিত করা, নথি ও সই-মহরের কপি দিতে অতিরিক্ত টাকা আদায়, পক্ষভুক্তদের কাছ থেকে অর্থ দাবি, এমনকি বিচারকের বরাত দিয়ে টাকা চাওয়াসহ অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

৮ সেপ্টেম্বর আদালতের নথি সংক্রান্ত বিষয়ে আইনজীবীরা তার কক্ষে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষা ব্যবহার করেন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেন। এতে ক্ষুব্ধ হয়ে আইনজীবীরা আদালত বর্জনের ঘোষণা দেন।

পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান অভিযোগের প্রাথমিক সত্যতা নিশ্চিত করে পেশকার জাফরের বোনের ছেলেকে অফিস থেকে বহিষ্কার করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।কিন্তু অভিযোগের পর দুই সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

আইনজীবী সমিতির নেতৃবৃন্দ জানান, শুধু বদলি করলেই সমস্যার সমাধান হবে না। তারা আবু জাফরের বিরুদ্ধে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্তের দাবি জানিয়েছেন।

এদিকে আদালত বর্জন চলমান থাকায় শত শত মামলা ঝুলে আছে। বিশেষ করে ১৪৪ ও ১৪৫ ধারায় দেওয়া নিষেধাজ্ঞার কারণে বহু কৃষক জমিতে চাষাবাদ করতে পারছেন না। মৌসুম শেষের পথে হওয়ায় আশঙ্কা করা হচ্ছে, বিপুল পরিমাণ জমি অনাবাদি থেকে যাবে এবং কৃষকদের পাশাপাশি দেশও বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা