রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। উখিয়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেপ্তার র‌্যাব-১৫-এর অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এক সাজাপ্রাপ্ত আসামি আটক

বগুড়া উন্নয়নের স্বার্থে তারেক রহমান’কে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের

 

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া জেলায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম ক্রমেই জোরদার হচ্ছে। এরই ধারাবাহিকতায় ৪ই ফেব্রুয়ারি রোজ বুধবার, বগুড়া-৬ (সদর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বিজয়ী করার লক্ষ্যে ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক কমিটির উদ্যোগে সদর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ গণসংযোগ পরিচালিত হয়।

গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন সাবেক ছাত্রনেতা ও মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক (বগুড়া, সিরাজগঞ্জ ও জয়পুরহাট) কমিটির সাংগঠনিক সম্পাদক এবং চিকিৎসা প্রযুক্তিবিদ মো. আরমান হোসেন ডলার।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বগুড়া জেলা শাখার সম্মানিত আহ্বায়ক অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ।

এছাড়াও উপস্থিত ছিলেন এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো. রিপন বিশ্বাস (তন্ময়), দপ্তর সম্পাদক মো. রিয়াদ আল মাহমুদ রাজু, কার্যনির্বাহী সদস্য মো. ফিরোজ আহমেদ, মো. ফিরোজ মণ্ডল, মো. রবিউল ইসলাম, মো. কাশেম, মো. নাহিদ, মো. আব্দুর রশিদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গণসংযোগকালে মো. আরমান হোসেন ডলার বলেন,
“বগুড়া জেলার সার্বিক উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে হলে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জনাব তারেক রহমানকে বিজয়ী করতে হবে। গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে—বগুড়াবাসী পরিবর্তন ও উন্নয়ন চায়।”

তিনি আরও বলেন,
“ধানের শীষ মানুষের আশা-ভরসার প্রতীক। ইনশাআল্লাহ, ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই ফিরে আসবে মানুষের ভোটাধিকার এবং প্রতিষ্ঠিত হবে গণতান্ত্রিক ও টেকসই উন্নয়ন।”

এ সময় অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ বলেন,
“বগুড়াবাসীর কল্যাণ ও দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য একটি জনবান্ধব, সৎ ও অভিজ্ঞ নেতৃত্ব প্রয়োজন। ধানের শীষের প্রার্থী সেই নেতৃত্ব দিতে সক্ষম। তাই আসন্ন নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।”

গণসংযোগে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, বগুড়া জেলার উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, যা আগামী নির্বাচনে বিজয়ের পথকে সুগম করবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা