শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের ৩৩ জেলা ঘুরে ইতিহাস-ঐতিহ্য তুলে ধরছেন চুয়াডাঙ্গার কনটেন্ট ক্রিয়েটর আরিফ হাসান সিলেটে ৪০ বোতল ফেয়ারডিলসহ এক যুবক গ্রেফতার মিরপুরের দিয়াবাড়িতে ফল ব্যবসায়ীদের নিরাপত্তা কোথায়? মারধর, সংবাদ সম্মেলনে হামলা ও লুটপাটের অভিযোগ ঝিনাইদহে ১১ দলীয় জোটের লং মার্চ ঘিরে জামায়াতের সংবাদ সম্মেলন লাকসামে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আটক গাড়ি টেকনাফের চার পুলিশ স্থাপনা আকস্মিক পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময়, দিলেন প্রয়োজনীয় দিকনির্দেশনা রামুতে ৩ লাখ ইয়াবা উদ্ধার, নারী গ্রেপ্তার উপজেলা পরিষদের ভিটি বরাদ্দ বাতিলের দাবীতে মনপুরায় দোকানপাট বন্ধ রেখে সদরের সহস্রাধিক ব্যবসায়ীদের প্রতিবাদ ভালুকায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক

কুমিল্লার মুরাদনগরে পিআইও অফিসের কর্মচারীর সম্পদ নিয়ে প্রশ্ন, বক্তব্য মেলেনি

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মুরাদনগর উপজেলার পিআইও অফিসে কর্মরত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সফিকুল ইসলাম–এর বিপুল সম্পদের অভিযোগ নিয়ে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে। একটি অনুসন্ধানী সূত্রের দাবি, সরকারি চাকরির বেতন কাঠামোর তুলনায় তার ও পরিবারের নামে উল্লেখযোগ্য পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানী সূত্র জানায়, দীর্ঘ প্রায় ১০ দিনের তথ্যানুসন্ধানে বিভিন্ন স্থানে জমি, ফ্ল্যাট, সঞ্চয়পত্র, স্বর্ণালংকার ও ব্যাংক আমানতের তথ্য সংগ্রহ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ১৯৯৩ সালের ২৬ ডিসেম্বর চাকরিতে যোগদানের পর বর্তমান বেতন স্কেল ১১,০০০–২৬,৫৯০ টাকার মধ্যে থাকলেও তার নামে ও স্ত্রীর নামে কয়েকটি জমি ও সম্পদের তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যানুযায়ী অভিযোগে যেসব সম্পদের কথা উল্লেখ করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে— আদর্শ সদর ও দেবিদ্বার উপজেলার বিভিন্ন মৌজায় একাধিক জমি নিজ ও স্ত্রীর নামে ক্রয়ের তথ্য আদর্শ সদর উপজেলার মনোহরপুর এলাকায় স্ত্রীর নামে একটি ফ্ল্যাট স্বর্ণালংকার আনুমানিক ২৭ ভরি সঞ্চয়পত্র ও প্রাইজবন্ডে কয়েক লাখ টাকার বিনিয়োগ ব্যাংক জমা ও জিপিএফ/সিএফএফ সঞ্চয় ইলেকট্রনিকস ও আসবাবপত্রসহ অন্যান্য সম্পদ তবে অভিযোগে আরও বলা হয়েছে, কিছু সম্পদ অন্যের নামে কেনা হয়েছে কি না—সে বিষয়েও অনুসন্ধান চলছে। প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্মচারীর বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি বলে প্রতিবেদক জানিয়েছেন। অনুসন্ধানী টিম জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই শেষে পরবর্তী প্রতিবেদনে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার উদ্যোগ


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা