বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
৪০ বছরের অবসরপ্রাপ্ত ও কর্মরত আমলা সিন্ডিকেটের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ, আইনের আওতায় আনার দাবি সেহলী পারভীনের ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে ছোট ভাইকে হত্যার অভিযোগ, বড় ভাই আটক বাংলাদেশ প্রেস কাউন্সিলের কর্মশালায় বিএসকেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ৭০ সাংবাদিকের অংশগ্রহণ সীমান্ত দিয়ে রঞ্জিত সরকারের আসা-যাওয়া, দায় কি শুধু গোয়াইনঘাট থানার ওসির? সচেতন মহলের প্রশ্ন পুলিশ, ইউএনও, বিজিবি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণশুনানি । কসবায় প্রাইভেটকারে মিলল ১০ কেজি গাঁজা, মাদক কারবারি গ্রেপ্তার। পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি, হাবিবুল্লাহ সরকারকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার। গলাচিপায় চাল বোঝাই ট্রলারের ধাক্কায় ভেঙে পড়ল ব্রিজ: চরম দুর্ভোগে এলাকাবাসী টেকনাফে কে-৯ ডগের অভিযানে ৭২ লিটার চোলাই মদ জব্দ, আটক ১ ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের সংবিধান অনুমোদন, সদস্য ফরম বিতরণ শুরু

কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন আগানগর এলাকা হতে ২৭৫ পিছ নেশা জাতীয় ইয়াবা সদৃশ এ্যামফেটামিন যুক্ত যৌন উত্তেজক ট্যাবলেটসহ ০১ (এক) মাদক কারবারীকে গ্রেফতার করেছে সিপিসি-২, র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্প

মোঃ বাবুল স্টাফ রিপোর্টার

 

১। সিপিসি-২, র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন আগানগর এলাকায় কতিপয় ব্যক্তি এ্যামফেটামিন যুক্ত যৌন উত্তেজক ইয়াবা সদৃশ ট্যাবলেট প্রতারণামূলকভাবে বিক্রি করার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে ২১ জুলাই ২০২৫ খ্রি. রাত অনুমান ০৮:১০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন আগানগর গোকুলনগর বাজার ঈদগাহ রোডস্থ কাদেরিয়া ষ্টোর এর সামনে অভিযান পরিচালনা করে ২৭৫ (দুইশত পঁচাত্তর) পিস ইয়াবা সদৃশ এ্যামফেটামিন যুক্ত যৌন উত্তেজক ট্যাবলেটসহ আসামী সাইফুল (২৫), পিতা-মৃত ছাদত আলী, সাং-আগানগর উত্তরপাড়া, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত নেশা জাতীয় মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ২৭,৫০০/-(সাতাশ হাজার পাঁচশত) টাকা।

২। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা